,

ছেলের সঙ্গে শপিংমলে খালেদা জিয়া

news-image

নিউজ ডেস্ক : গত ১৫ জুলাই চিকিৎসার উদ্দেশে লন্ডনে যাওয়ার পর এতোদিন সম্পূর্ণ বিশ্রামে ছিলেন খালেদা জিয়া। তবে প্রায় ৩ সপ্তাহ পর বাংলাদেশের স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাতে বড় ছেলে তারেক রহমানেরর বাসা থেকে বের হন বিএনপি চেয়ারপারসন। এ সময় একটি শপিংমলে গিয়ে নিজের প্রয়োজনীয় কিছু পণ্যও কিনেছেন তিনি।

লন্ডন থেকে পাওয়া একটি ছবিতে দেখা যাচ্ছে, শপিংমলে তারেক রহমান একটি পণ্যের বিষয়ে মা’কে কিছু একটা বলছেন। খালেদা জিয়াও সেই পণ্যটি বেশ গুরুত্ব সহকারে দেখছেন। আর তাদের পাশেই দাঁড়িয়ে পণ্যটি দেখছেন তারেকের স্ত্রী জোবায়দা রহমানও।

সূত্র মতে, লন্ডনে অবস্থানকালে কোনো সমাবেশে অংশ না নিলেও ফাঁকে ফাঁকে ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা নিয়েছেন খালেদা জিয়া। তাও অনেকটা গোপনীয়তা অবলম্বন করেই। বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভাল বলে জানা গেছে।

প্রসঙ্গত, চিকিৎসার উদ্দেশে গত ১৫ জুলাই লন্ডন যান বিএনপি চেয়ারপারসন। আসন্ন ঈদুল আযহার পর তিনি দেশে ফিরে আসবেন বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে