সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২০ হাজারের ব্যাটে কোহলির আয় ৮ কোটি রুপি!

news-image

স্পোর্টস ডেস্ক : কদিন আগে শহীদ আফ্রিদিকে নিজের সই করা একটা ব্যাট পাঠিয়েছেন বিরাট কোহলি। সেই উপহার ছিল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া পাকিস্তানি অলরাউন্ডারের দাতব্য সংস্থার তহবিলে সহায়তা করতেই। প্রশ্ন আসতেই পারে সবার মনে, কত হতে পারে কোহলির সেই ব্যাটের মূল্য?

উপহারের যদিও কোনো আর্থিক মূল্য থাকে না, তবে আফ্রিদি হয়তো ভারতীয় ব্যাটসম্যানের ব্যবহার করা ব্যাট নিলামে তুলে তাঁর দাতব্য সংস্থাকে আর্থিকভাবে লাভবান করতে পারেন। কিন্তু সত্যিকার অর্থে কোহলি কত দামের ব্যাট দিয়ে খেলেন? তাঁর ব্যবহার করা ব্যাট সাধারণ হয় ৮ থেকে ১২ গ্রেইনের। এ ধরনের ব্যাটের বাজারমূল্য ২০ হাজার রুপি। কিন্তু এই ২০ হাজার রুপির ব্যাট দিয়েই যে ভারতীয় অধিনায়কের আয় কোটি ছাড়িয়ে যায়, সে খবর রাখেন কয়জন?

কোহলির ব্যাটের স্পনসর ভারতীয় টায়ার প্রস্তুতকারী প্রতিষ্ঠান এমআরএফ। গত জুন পর্যন্ত তিন বছরের জন্য এমআরএফের সঙ্গে ৮ কোটি রুপির চুক্তি ছিল তাঁর। প্রতিষ্ঠানটির সঙ্গে আট বছরের নতুন যে চুক্তি করেছেন কোহলি, সেটি ছাড়িয়েছে ১০০ কোটি রুপি। প্রতিবছর এমআরএফ থেকে ১২ কোটি রুপির বেশিই পাবেন ভারতের সেরা এই ব্যাটিং তারকা।

২০ হাজার রুপির ব্যাট দিয়ে কোহলির কোটি টাকা আয়ের খবরে অবশ্য চমকে ওঠার কিছু নেই! ব্যাট তাঁর নিয়মিত হাসে বলেই তো এখন ভারতের সবচেয়ে দামি খেলোয়াড় তিনি। দুই মাস আগে ১১০ কোটি রুপির চুক্তি করেছেন বিশ্বখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান পিউমার সঙ্গে। ২০১৭ সালের জুনের হিসাব অনুযায়ী, কোহলির ‘ব্র্যান্ডভ্যালু’ ১২০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। সূত্র: ইকোনমিক টাইমস, স্পোর্টস ক্রীড়া।

এ জাতীয় আরও খবর

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৩ হাজার টাকা ছাড়াল

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার ইঙ্গিতে তেলের দাম হ্রাস

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড