,

দিনে নেইমারের আয় ৮২ লাখ টাকা

news-image

স্পোর্টস ডেস্ক : ট্রান্সফারের বিশ্ব রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর (প্রায় ২ হাজার ১১৯ কোটি টাকা) বিনিময়ে অবশেষে বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) নাম লেখালেন নেইমার। ক্লাবটির সঙ্গে ৫ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন নেইমার। আর সব মিলিয়ে এ পাঁচ বছরে নেইমারের পেছনে পিএসজির খচর হবে ৫০০ মিলিয়ন বা ৫০ কোটি ইউরো (৪৫ কোটি পাউন্ড)।

এর বেশির ভাগটাই নেইমার পাবেন না। বার্সা থেকে তাকে দলে টানতে খরচ হয়েছে ১৯ কোটি ৮০ লাখ পাউন্ড (২২ কোটি ২০ লাখ ইউরো)। এ ছাড়াও ব্রাজিলিয়ান স্ট্রাইকারটির ট্রান্সফার প্রক্রিয়া সম্পন্ন করতে সহায়তা করায় তার বাবা নেইমার সিনিয়র এবং নেইমারের ইসরায়েলি এজেন্ট পিনি জাহাভিকে ৩ কোটি ৮০ লাখ ইউরো দিচ্ছে পিএসজি।

তবে তার নিজস্ব আয়ও কম হচ্ছে না। পিএসজিতে প্রতি সেকেন্ডে ৮৮ পেন্স আয় করবেন নেইমার। অর্থাৎ পিএসজিতে প্রতি মিনিটে তার আয়ের অঙ্কটা দাঁড়াচ্ছে ৫৩ পাউন্ডের কিছু বেশি, ঘণ্টায় ৩,১৯৭.৪৪ পাউন্ড এবং দিনে ৭৬,৭৩৮.৫৭ পাউন্ড। প্রতিদিন বাংলাদেশি মুদ্রায় নেইমারের আয় প্রায় ৮২ লাখ টাকা! উল্লেখ্য, এখানে নেইমারের স্পনসরদের কাছ থেকে পাওয়া টাকার হিসাব নেই।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে