,

ঘুমন্ত স্ত্রীকে ধর্ষণের ভিডিও করতেন স্বামী, অতঃপর…

news-image

অনলাইন ডেস্ক : নিজের বাড়িতেই চরম হেনস্তার শিকার হতে হয় নারীদের। গোটা বিশ্বেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এমন উদাহরণ। এবার সামনে এল ব্রিটেনের এক ঘটনা। দিনের পর দিন ঘুমের মধ্যে স্ত্রীর ওপর যৌন অত্যাচার চালিয়ে যেতেন স্বামী। শুধু তাই নয়, স্ত্রীর ঘুমের সুযোগ নিয়ে তাকে ধর্ষণের ঘটনা ভিডিও করতেন সেই স্বামী। এই অপরাধের জন্য সেই ব্যক্তিকে ৯ বছরের কারাবাসের শাস্তি দিল আদালত।

গত দশ বছর স্বামীর সঙ্গে সংসার করছেন সেই নারী। আর পাঁচটা সাংসারিক অশান্তির মতো এই দম্পতির জীবনেও অশান্তি ছিল। কিন্তু এভাবে যে স্বামী তাদের যৌনমিলনের ভিডিও মোবাইলে রেকর্ড করছিলেন, তা ভাবনারও অতীত ছিল। তার ঘুমের সুযোগ নিয়ে দিনের পর দিন ধর্ষণ করেছেন। এবং সেই ধর্ষণের দৃশ্য ভিডিও করেছেন।

ঘটনা চলতি বছরের মার্চ মাসের। একদিন বাড়িতে ভুল করে ফোন ফেলে কাজে বেরিয়ে যান স্বামী। তখনই মোবাইল ঘাঁটতে গিয়ে নিজেদের মিলনের একাধিক ভিডিও দেখতে পান নির্যাতিতা। তারপরই গোটা ঘটনা বুঝতে পারেন তিনি এবং পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তাকে ৯ বছরের কারাদণ্ডের সাজা শোনায় আদালত। আদালত অভিযুক্তকে তীব্র ভর্ৎসনা করে।

সেই নারী জানান, “ভাবতেও পারিনি আমার স্বামী এভাবে আমাকে বোকা বানাবে। সেদিনের পর থেকে আমার ও আমার সন্তানদের জীবন একদম পালটে গিয়েছে। ওর মুখও আর কখনও দেখতে চাই না আমি।”

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে