,

বোল্টকে ভারতে ক্রিকেট খেলার আমন্ত্রণ!

news-image

স্পোর্টস ডেস্ক : লন্ডনে আসন্ন বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের পর থেমে যাবে ট্র্যাকের ঝড়। বিশ্ব অ্যাথলেটিক্স মিটের পর ট্র্যাক অ্যান্ড ফিল্ডকে বিদায় জানাবেন বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট। অলিম্পিক থেকে বিশ্বমিট, সব ক্ষেত্রেই ট্র্যাক অ্যান্ড ফিল্ডের প্রধান আকর্ষণ জ্যামাইকান ঝড়। ব্যতিক্রম নন বিরাট কোহলিও।

বোল্টের বড় ভক্ত ভারতের অধিনায়ক। বিশ্বের দ্রুততম পুরুষ তার প্রেরণা। তাই বোল্টের অবসর নেওয়ার সিদ্ধান্তও অজানা নয় কোহলির কাছে। কলম্বোতে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামার আগে অবসরের পর বোল্টকে ক্রিকেট খেলার আমন্ত্রণ জানালেন ভারতীয় অধিনায়ক।

ট্র্যাক অ্যান্ড ফিল্ডকে বিদায় জানাবার পর বোল্টকে ভিন্ন ইভেন্টে নামার আমন্ত্রণ। ম্যান ইউতে ফুটবলার হিসেবে আমন্ত্রণ আগেই পেয়েছেন। এবার ক্রিকেটার হিসেবে কোহলি আমন্ত্রণ জানালেন বিশ্বের দ্রুততম মানবকে। রানিং শু ছেড়ে দেওয়ার পর ফুটবলার না ক্রিকেটার কি হবেন তা ঠিক করতে বোল্টকে যে বেশ চাপে পড়তে হবে, তা বলাই বাহুল্য।

তবে আপাতত বোল্টের পাখির চোখ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। বোল্ট বিশ্বে একমাত্র অ্যাথলিট, যিনি অলিম্পিকে নয়টি ইভেন্টে নেমে সব কটিতেই সোনা জিতেছেন। তাই জীবনের শেষ বিশ্ব মিটে নামার আগেও আত্মবিশ্বাসী বিশ্বের দ্রুততম এই মানব। তার দাবি তিনি নিশ্চিত সবাইকে তিনি বিট করবেন। চাপমুক্ত হয়েই বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নামতে চলেছেন তিনি। নিজের অ্যাথলেটিক্স ক্যারিয়ার শেষ করতে চান সোনা জিতে। সূত্র: জি নিউজ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে