,

শ্রীলঙ্কার সামনে ভারতের রানের পাহাড়

news-image

প্রথম দিনের দুই শতকের সঙ্গে দ্বিতীয় দিন চার অর্ধশতকে শ্রীলঙ্কার সামনে রানের পাহাড় গড়েছে সফরকারী ভারত। ৯ উইকেটে ৬২২ রানের পাহাড়সম স্কোর গড়ে প্রথম ইনিংস ঘোষণা করেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। জবাবে ব্যাট করতে নেমে দিন শেষে ২ উইকেট হারিয়ে ৫০ রান করেছে স্বাগতিক শ্রীলঙ্কা।

আগের দিনে অপরাজিত দুই সেঞ্চুরিয়ান পূজারা ও রাহানে দ্বিতীয় দিনের শুরুটা খুব বেশি ভালো করতে পারেনি। দিনের দ্বিতীয় ওভারেই ব্যক্তিগত খাতায় আর ৫ রান যোগ করে সাজঘরে ফেরেন পূজারা। ২৩২ বলে ১১ চার ও এক ছক্কায় ১৩৩ রান আসে পূজারার ব্যাট থেকে। ১৩২ রান করে লাঞ্চের আগে সাজঘরে ফেরেন রাহানেও।

এরপর দলের হাল ধরেন অশ্বিন, ঋদ্ধিমান সাহা ও রবীন্দ্র জাদেজা। তিনজনই তুলে নেন হাফ সেঞ্চুরি। অশ্বিন হাফ সেঞ্চুরি পূর্ণ করার পাশপাশি ২ হাজার রানের মাইলফলকও ছুঁয়েছেন। আর এতেই গড়েন টেস্ট ইতিহাসে সবচেয়ে দ্রুততম ২ হাজার রান ও ২৫০ উইকেটের অসাধারণ ‘ডাবল’ অর্জন করেছেন।

অশ্বিনের বিদায়ের পর দলের সংগ্রহটা ছয়শ’তে নিয়ে গেছেন ঋদ্ধিমান, জাদেজা। হেরাথের বলে স্টাম্পড হওয়ার আগে ঋদ্ধিমান করেন ৬৭। আর জাদেজা ৮৫ বলে ৭০ রানে অপরাজিত থাকেন।

জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভার খেলার সুযোগ পায় শ্রীলঙ্কা। কিন্তু দ্বিতীয় ওভারেই অশ্বিনের বলে লোকেশ রাহুলকে ক্যাচ দিয়ে ফেরে উপুল থারাঙ্গা। দিনের শেষ দিকে আরেক ওপেনার দিমুথ করুনারত্নেকেও (২৫) সাজঘরের পথ দেখান অশ্বিন। তখন ৩৩ রানেই ২ উইকেট নেই শ্রীলঙ্কার। বাকি সময়ে আর কোনো বিপদ হতে দেননি মেন্ডিস ও চান্দিমাল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে