,

দুবাইয়ে টর্চ টাওয়ারে ভয়াবহ আগুন

news-image

আন্তর্জাতিক ডেস্ক :সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত ১১০৫ ফুট উচ্চতাবিশিষ্ট আকাশচুম্বী টর্চ টাওয়ারে ভয়াবহ আগুন লেগেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর জানা যায়নি।

মার্কিন সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১টার দিকে ৮৬ তলাবিশিষ্ট টর্চ টাওয়ারের ১০ তলায় আগুন লাগে। পরে তা ক্রমশ ছড়িয়ে পড়ে অন্যান্য তলায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। পরে ভবনটির বিদ্যুত সংযোগ বন্ধ করে দেয়া হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিও ফুটেজে দেখা যায়, টর্চ টাওয়ারটিতে আগুন জ্বলছে এবং তা থেকে ধোয়া উড়ছে। সেই সঙ্গে টাওয়ারটির কিছু অংশ ধসে পড়তেও দেখা যায়।

শুক্রবার ভোরে দুবাই সিভিল ডিফেন্সের কর্মকর্তারা জানান, দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঠাণ্ডা করতে এখনো কাজ চলছে।

এক টুইট বার্তায় সরকারের পক্ষ থেকে বলা হয়, ‘টর্চ টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।’ তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত জানা যায়নি।

এবারই প্রথম নয়। ২০১১ সালে টর্চ টাওয়ারটির উদ্বোধন হয়৷ তার ঠিক চার বছর পর ২০১৫ সালের ফেব্রুয়ারিতে আগুন লাগার ঘটনা ঘটে পৃথিবীর অন্যতম উচ্চতম আবাসিক ভবনটিতে। সূত্র: ইনডিপেনডেন্ট

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে