সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কলম্বো টেস্টে দুর্দান্ত শুরু ভারতের

news-image

স্পোর্টস ডেস্ক : গল টেস্টের পর কলম্বোয় অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টেও রানের ধারাবাহিকতা ধরে রাখলেন চেতেশ্বর পূজারা। তার এবং অজিংকা রাহানের জোড়া সেঞ্চুরিতে ভর করে ফের একবার রানের পাহাড় গড়ার দিকেই এগোচ্ছে টিম ইন্ডিয়া।

প্রথম দিন শেষে ভারতের রান তিন উইকেটে ৩৪৪। এদিকে নিজের ৫০ তম টেস্ট ম্যাচ খেলতে নেমে টেস্ট ক্রিকেটে ১৩তম শতরান করার পাশাপাশি ৪০০০ রানও পূর্ণ করলেন তিনি। অপরদিকে, টেস্ট ক্রিকেটে নিজের নবম শতরানটি করলেন অজিঙ্ক রাহানে।

সিরিজের প্রথম টেস্টেই প্রমাণিত হয়েছিল কুমার সঙ্গাকারা এবং মাহেলা জয়বর্ধনে পরবর্তীযুগে শ্রীলঙ্কা দলে সেই ঝাঁজ আর নেই। আর দ্বিতীয় টেস্টেও দেখা গেল সেই একই ছবি। এখানেও গলের মতোই শ্রীলঙ্কান বোলারদের উপর রোলার চালাল ভারতীয় ব্যাটসম্যানরা। গলে প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন, এখানেও শতরান করলেন পূজারা। নিজের ৫০ তম টেস্টে এর পাশাপাশি আরও একটি রেকর্ডও করলেন। টেস্ট ক্রিকেটে ৪০০০ রান পূর্ণ করলেন তিনি। ৯০ ওভার বল করেও তাঁর উইকেট ফেলতে ব্যর্থ হলেন রঙ্গনা হেরাথরা। দিনের শেষে ২২৫ বল খেলে ১২৮ রান করে অপরাজিত থাকলেন তিনি। তাকে যোগ্যসঙ্গত দিলেন রাহানে। ১৬৮ বলে ১০৩ রানে অপরাজিত রয়েছেন তিনি।

বৃহস্পতিবার প্রথম টেস্টের দলই অপরিবর্তিত রেখেছিল ভারতীয় দল। এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক। তার সিদ্ধান্তকে ঠিক প্রমাণ করেন ভারতীয় ওপেনাররা। তবে দলের ৫৬ রানের মাথায় ফিরে যান শিখর ধাওয়ান। এরপর পূজারা এবং আরেক ওপেনার কে এল রাহুল দলের ইনিংস টেনে নিয়ে য়েতে থাকেন। তবে অর্ধ-শতরান করে পূজারার সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ফিরে যান কে এল রাহুল। তবে ক্রিজে আসার পর বেশিক্ষণ ক্রিজে ছিলেন না ভারত অধিনায়ক বিরাট। মাত্র ১৩ রান করে হেরাথের বলে ফিরে যান তিনি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা