সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বিকিনি’ সুন্দরীদের ছাড়পত্র দেওয়া হল সৌদিতে!

news-image

অনলাইন ডেস্ক : রক্ষণশীলতার বেড়াজাল থেকে বেরিয়ে আসছে সৌদি আরব। এবার সেখানে বোরকা পরিহিতার পাশাপাশি দেখা মিলবে বিকিনি সুন্দরীদেরও। তেল ভিত্তিক অর্থনীতি থেকে উৎপাদন ভিত্তিক অর্থনীতিতে ফিরতে চলেছে সৌদি আরব। আর সেই সুবাদে দেশটিতে খোলামেলা পরিবেশ তৈরি করতে চান ভাবী যুবরাজ মহম্মদ বিন সালমান।

সম্প্রতি সালমান জানান, উত্তর পশ্চিমের উপকূলে বিলাসবহুল রিসর্ট বানাবেন। আর সেই উপকূলে নারীরা তাদের ‌ইচ্ছামত পোশাকে ঘুরে বেড়াতে পারবেন। দেশের অন্য অংশে নারীদের জন্য যে কঠোর পোশাকবিধি চালু রয়েছে তা শিথিল করা হবে।

সংবাদপত্রের খবর অনুযায়ী, এই এলাকার আইন হবে ‘‌আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ’‌। সেই লক্ষ্যেই ‘‌রেড সি প্রকল্প’‌ হাতে নিয়েছেন সৌদির থ্রোন প্রিন্স। সংযুক্ত আরব আমিরশাহীর শহর দুবাইতে আগেই বিকিনি আইনসিদ্ধ হয়েছে। আর তার জেরে সেখানে পর্যটন ব্যবসার রমরমা।

সৌদি আরবেও পর্যটন ব্যবসার অগ্রগতি চাইছেন সালমান। পশ্চিম এশিয়ার আন্তর্জাতিক পর্যটন হাব হিসেবে গড়ে তুলতে চাইছেন সৌদি আরবকে। তার মতে, সে কাজ সম্পন্ন হলে তেলের ওপর নির্ভর নির্ভরশীলতা অনেকটাই কমবে।

তবে শুধু নারীদের জন্য খোলামেলা পোশাকই নয়, ‘‌রেড সি প্রকল্প’‌–এ থাকছে প্যারাশুটিং, ট্রেকিং এবং রক ক্লাইম্বিংয়ের মতো ব্যবস্থাও। ২০১৯ সালের মধ্যে প্রকল্পের কাজ শুরু হয়ে যাবে। প্রথম পর্বের কাজ শেষ হবে ২০২২ সালের মধ্যে। ২০৩৫ সালের মধ্যে দশ লক্ষ আন্তর্জাতিক পর্যটক টানার লক্ষ্যমাত্রা নিয়েছে সৌদি সরকার।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা