,

পাকিস্তান দলে মালিক-হাফিজের প্রয়োজন নেই!

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেটে এখন তরুণদের জয়জয়কার। কিছুদিন আগেই তরুণদের দুর্দান্ত পারফরম্যান্সে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছে দেশটি। তরুণ ক্রিকেটাররাই পাকিস্তান ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছেন দেশটির সাবেক পেসার মোহাম্মদ জাহিদ।
এ জন্য জাতীয় দলে তরুণ ক্রিকেটারদের বেশি করে সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন দেশটির এই সাবেক ক্রিকেটার। তিনি জানান, তরুণদের সুযোগ করে দেওয়ার জন্য সিনিয়র ক্রিকেটারদের জায়গা ছাড়তে হবে। সিনিয়র ক্রিকেটারদের মধ্যে শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ এবং উমর আকমলের দলে আর জায়গা হবে না বলেও জানান তিনি।

দেশটির সংবাদমাধ্যমে লেখা এক কলামে সাবেক এই পাকিস্তানি পেসার বলেন, ‘আমি সব সময় বলে এসেছি, মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিকের ফর্ম এতটাই বাজে যে, তাদের দলে থাকার কোনো অর্থ আমি খুঁজে পাই না। ভবিষ্যতে তারা দলে সুযোগ পাবে বলে আমার মনে হয় না। কারণ কেবল ব্যাটসম্যান হিসেবে তাদের খেলানো উচিত নয়। দেশে তাদের চেয়েও অনেক প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। তাদের সুযোগ করে দেওয়া উচিত।
আরেক তারকা ব্যাটসম্যান উমর আকমল প্রসঙ্গে মোহাম্মদ জাহিদ বলেন, ‘আগে উমর আকমল দলে না থাকলে আমার খারাপ লাগতো। কিন্তু এখন না থাকলে সেটা দলের জন্যই মঙ্গলজনক হবে। সে বয়সে তরুণ। সে হয়তো আরও কিছুদিন ক্রিকেট খেলবে। তাকে তো অনেক সুযোগ দেওয়া হয়েছে। এবার বাকিদের সেই সুযোগটা দেওয়া হোক।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে