সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়াকে ২-০ ব্যবধানে হারাতে চান হাথুরুসিংহে

news-image

অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে তিন সপ্তাহ আগে থেকে শুরু হয়েছিল ফিটনেস ক্যাম্প। মারিও ভিল্লাভারায়নের অধীনে কন্ডিশনিং ক্যাম্প শেষ হতে না হতেই ঢাকায় ফিরেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এসেই তিনি শুরু করেছেন ব্যাটে-বলে অনুশীলন। দলের অবস্থা পর্যবেক্ষণ করার পর আজ আনুষ্ঠানিকভাবে মিডিয়ার মুখোমুখি হয়ে হাথুরুসিংহে অনেক বড় এক আশা প্রকাশ করলেন। যা সত্যি সত্যি স্বপ্নেও কল্পনা করা সম্ভব নয়। বাংলাদেশ কোচ অস্ট্রেলিয়াকে হারাতে চান সিরিজের দুটি ম্যাচেই।
বৃষ্টিবিঘিœত দিন হলেও মিরপুরে ক্রিকেটারদের অনুশীলন বন্ধ ছিল না। ইনডোরে রুদ্ধদার অনুশীলন করিয়েছেন নিজের শিষ্যদের। এ কারণে শুরু থেকে সাংবাদিকরা অপেক্ষা করলেও কোচের দেখা মেলেনি। সারাদিন অপেক্ষার পর দুপুর আড়াইটার দিকে মিরপুর স্টেডিয়ামের মিডিয়া লাউঞ্জে এসে উপস্থিত হন টাইগার কোচ হাথুরু। এরপর নিয়মিত সংবাদ সম্মেলনে অংশ নেন তিনি।
এ সময় তিনি বলেন, ‘আসন্ন সিরিজে আমাদের ভালো করার সুযোগ রয়েছে। কারণ আমরা নিজেদের পরিচিত কন্ডিশনে খেলবো। পরিচিত কন্ডিশন হওয়ার কারণে আমরা তুলনামূলক ভালো অবস্থানে থাকবো, ভালো করার সুযোগ পাবো।’

পাশাপাশি তিনি দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়েও কথা বলেন, ‘দক্ষিণ আফ্রিকার কন্ডিশন টাইগারদের অনেকটা অপরিচিত হওয়ার কারণে, সেখানকার কন্ডিশন হবে বেশ চ্যালেঞ্জিং। এছাড়া দলও অনেক কম সময় পাবে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে, সেটাও সমস্যা হবে।’

জাতীয় দলের এই কোচ সাংবাদিকদের সামনে দলের টেকনিক্যাল বিষয়গুলোও তুলে ধরেন। পাশাপাশি চট্টগ্রামে দলের ক্যাম্প ও তিন দিনের প্রস্তুতি ম্যাচের বিষয়টিও তুলে ধরেন।

উল্লেখ্য, আগামীকাল শেরে বাংলার প্র্যাকটিস শেষে পরের সপ্তাহের সেশনটা হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ৪ আগস্ট বিকেলে বন্দর নগরীতে গিয়ে পৌঁছাবে টাইগাররা। ৫, ৬ ও ৭ আগস্ট টানা তিন দিন প্র্যাকটিস হবে। ৮ আগস্ট থাকবে বিরতি। এরপর ৯ থেকে ১১ আগস্ট তিনদিনের প্রস্তুতি ম্যাচ। ওই ওয়ার্ম-আপ ম্যাচ শেষে ১২ আগস্ট জাতীয় দল ফেরত আসবে ঢাকায়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা