শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পিছু হটল ইসরাইল, গাজা থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা

israilতেলআবিব: ফিলিস্তিনের গাজায় সবধরনের বর্বরতার প্রকাশ ঘটিয়ে অবশেষে পিছু হটল ইসরাইল। গাজা থেকে সব সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ইহুদিবাদী এই দেশটি। ইসরাইল দাবি করেছে, হামাসের তৈরি সবগুলো টানেল তারা ধ্বংস করতে সক্ষম হয়েছে।
ইসরাইলি সেনার একজন মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল পিটার লারনার সাংবাদিকদের জানান, গাজা উপত্যকার বাইরে প্রতিরামূলক অবস্থানগুলোতে সেনারা অবস্থান করবে এবং তা বজায় রাখবে।ইসরাইলি গণমাধ্যমের দাবি, সংঘাতের প্রধান উদ্দেশ্য ছিল হামাসের সুড়ঙ্গগুলো ধ্বংস করা। এই উদ্দেশ্য অর্জন করা সম্ভব হয়েছে।
৭২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণার পরপরই হামলা শুরুর ২৮ দিনের মাথায় মঙ্গলবার সকালে তেলআবিব এ ঘোষণা দিয়েছে।
এর আগে মিশরের প্রস্তাব অনুযায়ী গাজায় ৭২ ঘণ্টার একটি যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরাইল ও হামাস উভয়পক্ষ। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। ইতিমধ্যে বেশ কয়েকবার যুদ্ধবিরতি ঘোষণা করলেও প্রতিবারই তা লঙ্ঘন করেছে বর্বর ইসরাইল।
রোববার জাতিসঙ্ঘ পরিচালিত স্কুলে হামলার পর জাতিসংঘ ও ওয়াশিংটনের কড়া সমালোচনার মুখে ইসরাইল সোমবারের ওই সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দেয়।
গাজার সরকারি সূত্র জানিয়েছে, চার সপ্তাহ ধরে চলা সংঘর্ষে এক হাজার ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যপক্ষে ৬৭ জন ইসরাইলি নিহত হয়েছেন। সূত্র: বিবিসি/রয়টার্স

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান