সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জ্ঞান ফিরেছে খালেদ মাহমুদ সুজনের : কথাও বলছেন

news-image

স্পোর্টস ডেস্ক : সিঙ্গাপুরে যাবার ২৪ ঘণ্টা পর শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে খালেদ মাহমুদ সুজনের। আজ সকালে সিঙ্গাপুরের গ্লিনাগ্লেজ হাসপাতাল থেকে ঢাকায় বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামের সঙ্গে টেলিফোন আলাপে ডাঃ আমিন জানান, সুজন ভাইয়ের জ্ঞান ফিরে এসেছে। তিনি এখন পরিচিতদের চিনতে পারছেন। তার নাকে লাগানো নল খুলে ফেলা হয়েছে। তার মানে খালেদ মাহমুদ সুজন এখন মুখেই খেতে পারছেন।

প্রসঙ্গত উল্লেখ্য, গুরুতর অসুস্থ হয়ে রোববার রাতে ভর্তি হয়েছিলেন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে। ওইদিনই রাতের দিকে অবস্থার অবনতি হলে তাকে নিয়ে যাওয়া হয় আইসিইউতে, লাইফ সাপোর্টে। তবে সোমবার সকাল থেকে অবস্থার কিছুটা উন্নতি হতে থাকে বিসিবি পরিচালক এবং জাতীয় দলের ম্যানেজার সুজনের। তবুও তাকে উন্নত চিকিৎসার স্বার্থে সিঙ্গাপুর নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

সেই সিদ্ধান্ত মোতাবেকই খালেদ মাহমুদ সুজনকে নিয়ে সোমবার রাত সাড়ে ১২টায় একটি এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হন।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট