সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণে ৩০ জন নিহত

news-image
আফগানিস্তানের হেরাত নগরীর একটি মসজিদে শক্তিশালী বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত ও ৬৪ জন আহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাত আটটার দিকে এশার নামাজের সময় এ বিস্ফোরণ ঘটে।
দেশটির কর্মকর্তারা বলেন, অন্তত দুইজন হামলাকারী এ হামলা চালিয়েছে। একজন আত্মঘাতী বোমা হামলাকারী অপরজন আগ্নেয়াস্ত্র দিয়ে মুসুল্লিদের লক্ষ্য করে গুলি চালায়। পুলিশের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানান, এই ঘটনায় দুই হামলাকারীই নিহত হয়েছে।
স্থানীয় গভর্নরের এক মুখপাত্র বলেন, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। তিনি বলেন, এই বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত ও আরো ৬৪ জন আহত হয়েছে। স্থানীয় সরকারের এই প্রতিনিধি আরো বলেন, আত্মঘাতী হামলাকারী শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটানোর আগে মুসুল্লিদের লক্ষ্য করে গুলি চালায়। পুলিশ জানিয়েছে, হামলাকারীরা মুসল্লিদের লক্ষ্য করে গ্রেনেডও ছুঁড়ে মারে।
কোনো গোষ্ঠী বা সংগঠন শিয়া অধ্যুষিত এলাকাটিতে এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। সাংবাদিকদের কাছে পাঠানো এক বার্তায় তালেবান এই হামলার নিন্দা জানিয়েছে। এএফপি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা