,

নেইমারের বাবার অায় মেসির চেয়েও বেশি!

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বের সরচেয়ে বেশি আয় করা ফুটবলারদের তালিকায় উপরের দিকেই থাকবেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কিন্তু একটি সূত্র বলছে, ব্রাজিলের নির্দিষ্ট একজন ফুটবলারের বাবার আয় মেসির থেকেও বেশি! তিনি আর কেউ নন, দেশটির তারকা ফরোয়ার্ড নেইমারের বাবা নেইমার সান্তোস সিনিয়র।

বাবা নেইমার, ছেলের কল্যাণে যে পরিমাণ অর্থ আয় করছেন, তা মেসির গেল চার বছরে বার্সেলোনা থেকে যা পেয়েছেন তার চেয়েও বেশি। সানডে টাইমস নামে একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে প্রকাশ, ২০১৩ সালে নেইমার বার্সায় যোগ দেওয়ার কিছুদিন পর চুক্তির নানা গোপন শর্ত ফাঁস হয়। যেখানে দেখা গেছে, যে অঙ্ক দিয়ে বার্সা নেইমারকে কিনেছে বলা হয়েছিল, তার চেয়ে অনেক বেশি অর্থ গুনতে হয়েছে বার্সাকে। আর এই অর্থের সবই গেছে নেইমারের বাবার বিভিন্ন নামের প্রতিষ্ঠানে।

সানডে টাইমস জানিয়েছে, বার্সেলোনা ও পিএসজি থেকেই নেইমারের বাবার ৬২ মিলিয়ন ইউরো আয়ের সম্ভাবনা রয়েছে। এছাড়াও পিএসজিতে যোগ দিলে নেইমারের বার্ষিক বেতনের ১৫ শতাংশও যাবে তার বাবার একাউন্টে। নেইমারের বাবা বার্সেলোনা থেকে পাবেন ২৬ মিলিয়ন ইউরো। যা পাওয়ার কথা ৩১ জুলাই। আর এটা হাতে পেয়ে গেলে আয়ে ছাড়িয়ে যাবেন মেসিকে।

তবে এখানে শর্ত থেকে যায়, নেইমার পিএসজিতে চলে গেলে এই বোনাস আর পাবেন না সিনিয়র নেইমার। কারণ যদি বার্সেলোনায় নেইমার থেকে যান, তবেই কেবল বার্সেলোনা কর্তৃপক্ষ এই বোনাস দেবে নেইমারের এজেন্ট হিসেবে কাজ করা সিনিয়র নেইমারকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে