বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ষিতাকে বিয়ে করলেই রেহাই মিলবে না

news-image

আন্তর্জাতিক ডেস্ক :এক ঐতিহাসিক ভোটাভুটির মধ্য দিয়ে জর্ডান সংসদের নিম্নকক্ষ মঙ্গলবার সেদেশের ফৌজদারি দণ্ডবিধির বিতর্কিত ৩০৮ নং ধারাটি বাতিল করেছে। এই ধারায় ধর্ষিতাকে বিয়ে করলে ধর্ষকের শাস্তি এড়ানোর সুযোগ ছিলো।

বিলটি নিয়ে ৩০ মিনিট উত্তপ্ত বিতর্কের পর নিম্নকক্ষের সদস্যরা এর পক্ষে-বিপক্ষে প্রকাশ্যে ভোট দেন। ভোটাভুটি শেষে স্পিকার আতেফ তারাওনেহ ঘোষণা করেন, ৩০৮ ধারা বাতিল হয়ে গেছে। তাঁর ঘোষণার সঙ্গে সঙ্গে গ্যালারিতে বসা দুই শতাধিক নারী-পুরুষ বিপুল করতালি দিয়ে ও হর্ষধ্বনি করে একে স্বাগত জানায়। স্থানীয় নাগরিকসমাজের এসব সদস্য ৩০৮ ধারার প্রতি তাদের অনাস্থা জানাতে সংসদকক্ষে আসেন।

অধিবেশন শুরুর আগে এক সংক্ষিপ্ত ব্রিফিঙয়ে জর্ডানের প্রধানমন্ত্রী হানি মুলকি ৩০৮ ধারা বাতিলে তাঁর সরকারের অঙ্গীকার পূণরব্যক্ত করেন। তিনি বলেন, এই ধারাটি আমাদের মূল্যবোধের পরিপন্থী। সরকার জর্ডানের পারিবারিক মূল্যবোধ রক্ষায় এই ধারা বাতিলে কৃতসংকল্প। সূত্র : জর্ডান টাইমস