বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার বাড়ির চাকরের মত: মুক্তিযোদ্ধা মন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি বলেছেন, সরকার হলো বাড়ির চাকরের মত। ভালো কাজ করলে চাকরকে বেশিদিন রাখা হয় আর মন্দ কাজ করলে বাড়ি থেকে তাড়িয়ে দেয়া হয়। সরকারকে ক্ষমতায় রাখার ক্ষেত্রেও ঠিক এমনটাই হয়।

মঙ্গলবার দুপুরে নড়াইল জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন ও মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুক্তিযোদ্ধা মন্ত্রী বলেন, দেশ স্বাধীনের পর থেকে বর্তমান সরকার ক্ষমতায় আসার পূর্ব পর্যন্ত যতগুলো সরকার ক্ষমতায় ছিল তাদের চেয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশে সবচেয়ে বেশি উন্নয়ন করেছে। আর এ উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে।

বর্তমান সরকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছে জানিয়ে তিনি বলেন, এ বছরের মধ্যেই দেশের প্রতিটি বাড়িতে বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে। যেখানে বিদ্যুৎ পৌঁছানো সমস্যা হবে সেখানে সোলার প্যানেলের মাধ্যমে বিনামূল্যে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে।

তিনি আরও বলেন, আজ থেকে মুক্তিযোদ্ধাদের সকল সার্টিফিকে বাতিল করা হলো। এখন থেকে আর কোনো সার্টিফিকেট দেয়া হবে না। মুক্তিযোদ্ধাদের তালিকা ওয়েব সাইডে দেয়া আছে প্রয়োজনে সেখান থেকে দেখে নিতে হবে বলেও জানান মন্ত্রী।

জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সুবাস চন্দ্র বোস,সাধারন সম্পাদক সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এস এম গোলাম কবীর, ডেপুটি কমান্ডার এডভোকেট এস এ মতিন, সাবেক উপজেলা চেয়ারম্যান শরীফ হুমায়ুন কবীর প্রমূখ।

গণপূর্ত বিভাগের তত্বাবধানে ১ কোটি ৫২ লক্ষ ৮ হাজার টাকা ব্যয়ে নড়াইলের শহরের রুপগঞ্জ এলাকায় মুক্তিযোদ্ধা সংসদের ৮.২৫ শতাংশ নিজস্ব জমির ওপর তিন তলা বিশিষ্টমুক্তিযোদ্ধা কমপেক্স ভবন নির্মাণ করা হয়েছে। পরে মন্ত্রী লোহাগড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করেন।

এ জাতীয় আরও খবর