বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোয়াইট হাউসে ‘অরাজকতা’

news-image

আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নিজের ঘর সামলাতেই হিমশিম খাচ্ছেন। হোয়াইট হাউসে কোন্দল, কেলেঙ্কারি ও অরাজকতার ফলে বার বার চাপের মুখে পড়ছেন তিনি। ভেতরের সেই সব খবর ফাঁস হয়ে যাচ্ছে, অপদস্থ হতে হচ্ছে প্রেসিডেন্টকে। তাঁর নির্বাচনি প্রতিশ্রুতি পালন করতে শক্তিশালী পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে হোয়াইট হাউস। ‘ওবামাকেয়ার’ বাতিল করে নতুন আইন প্রণয়ন করতে গিয়ে বার বার ব্যর্থ হয়েছেন ট্রাম্প। নিজের টিমে রদবদল করেও শান্তি আসছে না।

এবার ‘চিফ অফ স্টাফ’ পদে জেনারেল জন কেলিকে এনে স্থিতিশীলতা আনার চেষ্টা চালালেন ট্রাম্প। তাঁর সেই দায়িত্ব সহজ করতে সদ্যনিযুক্ত যোগাযোগ বিভাগের প্রধানকে বরখাস্তও করলেন তিনি। কিন্তু সমালোচকদের ধারণা, ট্রাম্প যতদিন না নিজের আচরণ বদলাবেন, ততদিন এই অরাজকতা বন্ধ হবে না।

১০ দিন আগে ওয়াল স্ট্রিটের ব্যাংকিং জগত থেকে অ্যান্টনি স্কারামুচিকে হোয়াইট হাউসে নিয়ে এসে তাঁকে যোগাযোগ বিভাগের প্রধান হিসেবে নিযুক্ত করার পর পরিস্থিতির আরও অবনতি ঘটে। একদিকে ট্রাম্পের জয়গান, অন্যদিকে হোয়াইট হাউসের বিভিন্ন কর্মকর্তা সম্পর্কে প্রকাশ্যে কটু, প্ররোচনামূলক ও অশ্লীল মন্তব্য করে ‘মুচ’ নামে পরিচিত এই ব্যক্তি আরও অরাজক পরিস্থিতি সৃষ্টি করেন। ‘চিফ অফ স্টাফ’ রেন্স প্রিবাসও তাঁর শ্লেষের শিকার হয়েছিলেন।

প্রথমে প্রিবাস, তারপর স্কারামুচিকে বরখাস্ত করে নতুন সূচনা করতে চাইছেন ট্রাম্প। নতুন চিফ অফ স্টাফ জেনারেল জন কেলি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবেন, এমনটাই আশা ট্রাম্পের। তবে প্রথা অনুযায়ী হোয়াইট হাউসের সব কর্মী ও কর্মকর্তা ‘চিফ অফ স্টাফ’ হিসেবে জেনারেল কেলির সরাসরি নিয়ন্ত্রণ মেনে নেবেন কিনা, তা স্পষ্ট নয়।

এই রদবদলের পর ট্রাম্প টুইট করে মন্তব্য করেন যে হোয়াইট হাউসের জন্য এটা বড় ভালো দিন।

তিনি অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রণালয়ে সীমান্ত নিরাপত্তার ক্ষেত্রে জেনারেল কেলির কাজের ভূয়সী প্রশংসা করেন এবং হোয়াইট হাউসেও অসাধারণ কাজ করবেন বলে ভবিষ্যদ্বাণী করেন ট্রাম্প।

‘ওবামাকেয়ার’ বাতিল, কর ব্যবস্থার আমূল সংস্কারের মতো অভ্যন্তরীণ চ্যালেঞ্জের পাশাপাশি উত্তর কোরিয়ার মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পরিস্থিতি সামলাতে হোয়াইট হাউসকে আরও তৎপর হতে হবে। এ অবস্থায় এমন রদবদল সেই প্রত্যাশিত ফল নিয়ে আসে কিনা, সেদিকে নজর রাখবেন পর্যবেক্ষকরা। সূত্র : ডয়চে ভেলে

এ জাতীয় আরও খবর

রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই

‘আমি প্রতিমন্ত্রী হিসেবে খুশি আছি’

পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম

হাসপাতালের প্রতিবেদন জমা, অপেক্ষায় সরকারি তদন্ত রিপোর্ট

নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন সোহেল-স্বপ্না

সন্ধ্যা ৭টায় দোকান বন্ধ: ব্যবসায়ীদের বিকল্প সময়সূচি দাবি

কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি

সিআইডির ভারপ্রাপ্ত প্রধান আলি আকবর খান

ঢাকায় আজ নামতে পারে স্বস্তির বৃষ্টি

ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদান

শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে যানবাহনের নিরাপত্তা চ্যালেঞ্জ

লেবাননে হামলা অব্যাহত, ট্রাম্পের ঘোষণার পরও উত্তেজনা