,

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিয়েছে ৩৫ রাজনৈতিক দল

news-image

নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ ৩৫টি দল তাদের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে। মঙ্গলবার বিকালে নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।

তিনি জানান, নিবন্ধিত বাকি ৫টি দল হিসাব জমা দেওয়ার জন্য সময় বৃদ্ধির আবেদন করেছে। যে পাঁচটি দল সময় বাড়ানোর আবেদন করেছে সেগুলো হলো- বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট) বাংলাদেশ ন্যশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ও ইসলামী ঐক্যজোট।

উল্লেখ্য, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) এর বিধান অনুযায়ী প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে পূর্ববর্তী বছরের আয়-ব্যয়ের হিসাব (অডিট রিপোর্ট) নির্বাচন কমিশনে জমা দেওয়ার বাধ্য-বাধকতা রয়েছে। তবে কোনও দল চাইলে নির্ধারিত সময় শেষ হওয়ার আগে আবেদন করে সময় বৃদ্ধি করতে পারে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে