সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার সৌদি রাজপরিবারকে লাদেনের ছেলের হুমকি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের উদ্দেশে হুঙ্কার দিল ওসামা বিন লাদেনের ছেলে হামজা। এবার তাদের নিশানায় সৌদি আরবের রাজপরিবার। সম্প্রতি একটি ভিডিও টেপ প্রকাশ করেছে আল-কায়দা। তাতে সৌদির রাজপরিবারকে ‘ব্রিটেনের দালাল’ আখ্যা দিয়েছে সে।

ওসামা বিন লাদেনের মৃত্যুর পরে ২৮ বছর বয়সী হামজাই এখন তালেবানের প্রধান মুখ। হামজাকে সামনে রেখে নতুন করে প্রাসঙ্গিক হয়ে ওঠার চেষ্টা করছে তালেবান।

ওই ভিডিও টেপে হামজা বলেছে, জিহাদিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে সৌদি রাজপরিবার। ইসলামের বিরুদ্ধে লড়াইয়ে ব্রিটেনকে সাহায্য করছে তারা। এতে ক্ষতি হচ্ছে জিহাদিদের। পাশাপাশি সারা পৃথিবীর সন্ত্রাসবাদীদের একজোট হয়ে লড়ার পরামর্শ দিয়েছে সে। ‘

এদিকে হামজার হুমকির সঙ্গে লাদেন হত্যা নিয়ে সামনে এসেছে এক নতুন তথ্য। পাকিস্তানের অ্যাবোটাবাদে যে অভিযানে নিহত হয়েছিল লাদেন, সেখানে নাকি চাইলে আল-কায়েদা প্রধানকে জীবিতও ধরা যেত।’

এদিকে হামজার হুমকির সঙ্গে লাদেন হত্যা নিয়ে সামনে এসেছে এক নতুন তথ্য। পাকিস্তানের অ্যাবোটাবাদে যে অভিযানে নিহত হয়েছিল লাদেন, সেখানে নাকি চাইলে আল-কায়েদা প্রধানকে জীবিতও ধরা যেত। এমনটাই দাবি অভিযানের দায়িত্বে থাকা মার্কিন সেনার বিশেষ অভিযান শাখার কমান্ডার প্রাক্তন প্রধান অ্যাডমিরাল উইলিয়াম ম্যাকর জাভেনের।

তিনি বলেন, পাকিস্তানের যে বাড়িতে লাদেন পরিবার নিয়ে থাকত, সেখানকার সম্ভাব্য পরিস্থিতি অনুযায়ী চার রকমের পরিকল্পনা করে রাখা হয়েছিল। ওই অভিযানে বলে দেওয়া হয়েছিল, নিজেদের ক্ষতি হওয়ার সম্ভাবনা না থাকলে কাউকে হত্যা করা যাবে না, গ্রেপ্তার করতে হবে।

অভিযানের একপর্যায়ে লাদেন গুলিবিদ্ধ হওয়ার আগে বাড়িটির চারতলায় একটি বারান্দায় তাকে প্রায় ২০ মিনিট দেখা যায়। তখন কি লাদেনকে জীবিত ধরা সম্ভব ছিল?‌ জবাবে ম্যাকর‍্যাভেন বলেন, ‘নিঃসন্দেহে। ‘

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা