বিশ্ব অলিম্পিয়াড দাবায় বাংলাদেশের জয়

Chess_news_BD_bg_797208125নরওয়ের ট্রমসে ৪১তম বিশ্ব অলিম্পিয়াড দাবায় জয় পেয়েছে বাংলাদেশ দল। দ্বিতীয় রাউন্ডের ওপেন সেকশনে চিলিকে ৩-১ সেটে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে গ্রান্ড মাস্টার জিয়াউর রহমান, আর্ন্তজাতিক মাস্টার মিনহাজ আহম্মেদ সাগর, গ্রান্ড মাস্টার আব্দুল্লাহ আল রাকিব নিজ নিজ খেলায় জয় পায়। একমাত্র গ্রান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ ড্র করেন।

এই আসরে বাংলাদেশ থেকে পাঁচ ধাপ উপরে থেকে ৫০তম সিডেড দল হিসাবে চিলির প্রতিদ্বন্দীতা করছে। বাংলাদেশের পক্ষে গ্রান্ড মাস্টার জিয়াউর রহমান রেটিংয়ে নিচে থেকেও চিলির গ্রান্ড মাস্টার ভাসকুয়েজ রদ্রিগেজকে হারান। এরপর আর্ন্তজাতিক মাস্টার মিনহাজ আহম্মেদ সাগর রেটিংয়ে উপরে থাকা হেনরিক ক্রিস্টোবালকে এবং গ্রান্ড মাস্টার আব্দুল্লাহ আল রাকিব ফ্লোরেজ রিওসকে হারিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন।

বাংলাদেশের পক্ষে একমাত্র গ্রান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ ভ্যানিলুয়েজা লুইসের সাথে ড্র করেন। অন্যদিকে মহিলা দল টুর্নামেন্টের ১০ নং সিডেড দল আরমেনিয়া সাথে পরাজিত হয়েছে। টুর্নামেন্টের ৫৮ নং সিডেড বাংলাদেশ ৪-০ সেটে হেরে আরমেনিয়ার সাথে দাঁড়াতেই পারেনি। 

পরবর্তি রাউন্ডে বাংলাদেশ ওপেন টিম খেলবে বেলজিয়ামের বিপক্ষে এবং মহিলা দলের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান