,

১০ দিনেই চাকরি গেল ট্রাম্পের মিডিয়া প্রধানের

news-image

আন্তর্জাতিক ডেস্ক :হোয়াইট হাউসের কমিউনিকেশন ডিরেক্টর অ্যান্থনি স্কারামুচ্চিকে বরখাস্ত করা হয়েছে। দায়িত্ব গ্রহণের ১০ দিনের মাথায় চাকরি গেল তার। খবর বিবিসির।

ওয়াল স্ট্রীটের সাবেক এই আর্থিক ব্যবস্থাপক একজন রিপোর্টারকে টেলিফোনে তার সহকর্মীদের সম্পর্কে অশ্লীল ইঙ্গিতপূর্ণ বক্তব্য দিয়ে সমালোচনার মুখে পড়েছেন।

অ্যান্থনি স্কারামুচ্চিকে মিডিয়া প্রধান হিসেবে নিয়োগ দেয়ার কারণেই হোয়াইট হাউসের চিফ অব স্টাফ রেইন্স প্রিবাস এবং মুখপাত্র শন স্পাইসার পদত্যাগ করেছিলেন।

অ্যান্থনিকে বরখাস্ত করার সিদ্ধান্ত ট্রাম্পের নতুন চিফ অব স্টাফ জন কেলির কাছ থেকেই এসেছে। কেলি সোমবার শপথ গ্রহণ করেন। এরপরেই তিনি এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন।

হোয়াইট হাউসের এক খবরে নিশ্চিত করা হয়েছে যে, প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই অ্যান্থনির কাজে হতাশ হয়েছিলেন।

ট্রাম্পের মুখপাত্র সারাহ স্যান্ডার্স জানান, প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন রিপোর্টারের কাছে করা অ্যান্থনির মন্তব্য তার অবস্থান অনুযায়ী একেবারেই অনুপযুক্ত।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে