,

চেলসি থেকে ইউনাইটেডে মাতিচ

news-image

 

স্পোর্টস ডেস্ক চেলসি থেকে সার্বিয়ান মিডফিল্ডার নেমানিয়া মাতিচকে তিন বছরের জন্য দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

মাতিচের সঙ্গে তিন বছরের চুক্তির খবরটি সোমবার নিজেদের ওয়েবসাইটে জানায় ইউনাইটেড। চুক্তি অনুযায়ী, মেয়াদ আরো এক বছর বাড়ানোর সুযোগ থাকছে ‘রেড ডেভিল’দের।

২৮ বছর বয়সি মাতিচের ট্রান্সফার ফির বিষয়ে কোনো পক্ষই কিছু জানায়নি। তবে ইংলিশ গণমাধ্যমের খবর, মাতিচকে কিনতে ৪০ মিলিয়ন পাউন্ড গুণতে হয়েছে ইউনাইটেডকে।

ইউনাইটেডে আসায় হোসে মরিনহোর সঙ্গে পুনর্মিলন হচ্ছে মাতিচের। এর আগে মরিনহো চেলসির কোচ থাকাকালীন তার অধীনে খেলেছেন সার্বিয়ান মিডফিল্ডার।

এই নিয়ে গ্রীষ্মের দলবদলে তৃতীয় খেলোয়াড় কিনল ইউনাইটেড। এর আগে এভারটন থেকে বেলজিয়ামের ফরোয়ার্ড রোমেলু লুকাকু ও বেনফিকা থেকে সুইডেনের ডিফেন্ডার ভিক্টর লিন্ডেলোফকে দলে ভেড়ায় প্রিমিয়ার লিগের ক্লাবটি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে