ত্রিনবাগোর অনুশীলনে মিরাজ

news-image

স্পোর্টস ডেস্ক : ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলতে যাওয়া মেহেদী হাসান মিরাজ দলের সঙ্গে অনুশীলন করেছেন। গতকাল নিজের অফিসিয়াল ফেসবুক পেজে অনুশীলনের তিনটি ছবি পোস্ট করেছেন মিরাজ। ক্যাপশনে লিখেছেন, আমার সতীর্থদের সঙ্গে অনুশীলনের সময়।

এই প্রথমবার বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে গেলেন মিরাজ। সিপিএলে ত্রিনবাগোর হয়ে খেলতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা ছাড়েন বাংলাদেশের তরুণ এ অলরাউন্ডার। মিরাজ ত্রিনিবাগো দলে সতীর্থ হিসেবে পাচ্ছেন হাশিম আমলা, ব্রেন্ডন ম্যাককালাম, কলিন মানরো, দুই ব্রাভো ভাই, সুনীল নারিনের মতো ক্রিকেটারদের।

আগামী ৫ আগস্ট বাংলাদেশ সময় সকাল ৭টায় সেন্ট লুসিয়া স্টারসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে মিরাজের দল ত্রিনবাগো নাইট রাইডার্স। সিপিএলে পাঁচটি ম্যাচ খেলার জন্য আপাতত ১৫ আগস্ট পর্যন্ত ছুটি পেয়েছেন মিরাজ। ফিরতে হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের আগেই। বাসস।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন