,

উ.কোরিয়াকে থামাতে বৈঠক ডেকে লাভ নেই: যুক্তরাষ্ট্র

news-image

আন্তর্জাতিক ডেস্ক :উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার ব্যাপারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকবে না যুক্তরাষ্ট্র- এমনটিই মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি। তার দাবি, এ ধরনের বৈঠক থেকে ‘তেমন কোনো ফল’ পাওয়া যাবে না।

রবিবার এক বিবৃতিতে নিকি হ্যালি বলেন, নিরাপত্তা পরিষদের নতুন প্রস্তাব যদি উত্তর কোরিয়ার ওপর উল্লেখযোগ্য চাপ বাড়াতে না পারে তাহলে সে ধরনের প্রস্তাব পাস করে কোনো লাভ নেই। কারণ, চাপ প্রয়োগ না করে একটি জরুরি বৈঠক করলে তাতে উত্তর কোরিয়া এই বার্তা পাবে যে, আন্তর্জাতিক সমাজে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে আগ্রহী নয়। তাই এ ধরনের জরুরি বৈঠক করার চেয়ে কোনো কিছু না করা অনেক ভালো।

তবে উত্তর কোরিয়াকে থামাতে পদক্ষেপ নিতে চীনকে আহ্বান জানিয়েছেন মার্কিন এ রাষ্ট্রদূত। তিনি বলেন, ‘চীন এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে প্রস্তুত কিনা তা স্থির করতে হবে। এ বিষয়ে আলোচনার সময় শেষ হয়ে গেছে।’

উল্লেখ্য, শুক্রবার রাতে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। পরে পিয়ংইয়ং বিষয়টি নিশ্চিত করে জানায়, ক্ষেপণাস্ত্রটি ভূপৃষ্ঠ থেকে ৩৭২৪ কিলোমিটার উঁচুতে উঠেছিল। ৪৭ মিনিট আকাশে ভেসে থেকে এক হাজার কিলোমিটার পাড়ি দিয়ে ক্ষেপণাস্ত্রটি পূর্ব উপকূলীয় সাগরে জাপানের অর্থনৈতিক এলাকায় গিয়ে পড়েছে।

এ আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফলতাকে যুক্তরাষ্ট্রের প্রতি একটি ‘কঠোর সতর্কবার্তা’ হিসেবে বর্ণনা করেছে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং উন বলেন, এই পরীক্ষার দ্বারা প্রমাণ হয়েছে যে পুরো যুক্তরাষ্ট্র এখন উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যে রয়েছে।

এর প্রতিক্রিয়ায়, যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী ভূমি থেকে ভূমিতে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মহড়া চালায়।

সর্বশেষ ওই ক্ষেপণাস্ত্রটি নিয়ে চলতি বছর এখন পর্যন্ত উত্তর কোরিয়া ১৭টি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। তবে, বিশেষজ্ঞদের ধারণা, দেশটি এখনো দূরপাল্লার ক্ষেপণাস্ত্রে পারমাণবিক বোমা যুক্ত করার মতো সক্ষমতা অর্জন করতে পারেনি। তারা বলছেন, পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র নির্ভুলভাবে টার্গেটে আঘাত করতে পারে না।

অনেকেই আবার মনে করেন, যে হারে পিয়ংইয়ং এগিয়ে যাচ্ছে, তাতে আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে তারা যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম এমন পারমাণবিক ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে। সূত্র: বিবিসি ও গার্ডিয়ান

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে