,

কর ফাঁকির মামলায় আদালতে রোনালদো

news-image

স্পোর্টস ডেস্ক :মৌসুম শুরুর আগে আবারও কর ফাঁকির অভিযোগে আদালতের বারান্দায় হাজির হতে হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোকে। সোমবার সকালে কর ফাঁকির মামলায় স্প্যানিশ আদালতে হাজির হয়েছেন রিয়াল মাদ্রিদ এ সুপারস্টার।

স্প্যানিশ ট্যাক্স কৌঁসুলিরা দাবি করছেন ২০১০ সাল থেকে ১৪.৭ মিলিয়ন ইউরো কর ফাঁকি দিয়েছেন রোনালদো। তবে রোনালদো ও তার ব্যবস্থাপকদের দাবি, সব কর ঠিকমতোই পরিশোধ করে আসছেন তারা।

গত বছর একই অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন রোনালদোর সময়ের অন্যতম সেরা আরেক তারকা লিওনেল মেসি। কর ফাঁকির অভিযোগ প্রমানীত হওয়ায় ২১ মাসের সাজা পেয়েছিলেন বার্সেলোনা সুপারস্টার। ২ বছরের কম এবং সহিংস অপরাধ না হওয়ায় জেলে যাওয়া থেকে মু্ক্তি পান আর্জেন্টাইন তারকা। তবে আর্থিক জরিমানা হিসেবে ২ লাখ ৫২ হাজার ইউরো জরিমানা করা হয়েছে মেসিকে।

মেসির বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগটি ছিল ৪.১ মিলিয়ন ইউরোর । তার চেয়ে ১০.৬ মিলিয়ন ইউরো বেশি কর ফাঁকির অভিযোগ রয়েছে রোনালদোর বিরুদ্ধে।

রোনালদোর মামলা বিচারের জন্য পাঠানো হলে আর সেটিতে দোষী সাব্যস্ত হলে বড় শাস্তি পেতে পারেন পর্তুগিজ তারকা। স্প্যানিশ ইনল্যান্ড রেভিনিউর গেস্থা ইউনিয়নের বিশেষজ্ঞরা জানিয়েছেন, অভিযোগ প্রমানীত হলে ২৮ মিলিয়ন ইউরো জরিমানা হতে পারে রোনালদোর। সেই সঙ্গে সাড়ে তিন বছরের জেলও হতে পারে সিআরসেভেনের ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে