সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাবুলে ইরাকি দূতাবাসের কাছে আত্মঘাতী হামলা

news-image

আন্তর্জাতিক ডেস্ক :আফানিস্তানের রাজধানী কাবুলে ইরাকি দূতাবাসের বাইরে একটি পুলিশ ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। সোমবার পুলিশের বরাত দিয়ে বিবিসি এ খবর জানায়। তাৎক্ষণিকভাবে হতাহতের খবর জানা যায়নি।

প্রতিবেদনে বলা হয়, আত্মঘাতী হামলার পর কয়েকজন জঙ্গিরা ইরাকি দূতাবাসের কাছে শের-ই-নাউ এলাকার একটি ভবনে প্রবেশ করেছে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের বন্দুকযুদ্ধ চলছে। ওই এলাকা থেকে সাধারণ মানুষদেরকে সরিয়ে নেয়া হয়েছে।

সর্বশেষ এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। সম্প্রতি বহুবার হামলা-সহিংসতার শিকার হয়েছে আফগানিস্তান। এসব হামলার দায় স্বীকার করেছে আইএস বা তালেবান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা ছবিতে বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে আকাশে কালো ধোয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা