সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুইজারল্যান্ডে উদ্বোধন করা হলো বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু

news-image

অনলাইন ডেস্ক : সুইজারল্যান্ডের জেরমাট শহরে পায়ে হেঁটে চলাচলের জন্যে বিশ্বের সবচেয়ে দীর্ঘ ঝুলন্ত সেতু উদ্বোধন করা হয়েছে। এই সেতুটির দৈর্ঘ্য প্রায় ৫০০ মিটার বা আধা কিলোমিটার। সেতুটির নাম অয়রোপাব্র্যুকে বা ইউরোপের সেতু। গ্রাবেনগোফ্যের-এর সঙ্কীর্ণ এক উপত্যকার ৮৫ মিটার উচ্চতায় এই সেতুটি ঝুলছে।

জেরমাটে পর্যটন কর্তৃপক্ষ বলছে, এই সেতু বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু।

এর আগে সবচেয়ে দীর্ঘ ঝুলন্ত সেতুটি ছিলো অস্ট্রিয়ায়, মাটি থেকে ১১০ মিটার ওপরে। এই সেতুটি ৪০৫ মিটার লম্বা। এর আগে জেরমাটে আরেকটি সেতু ছিলো। সেটি ওপর থেকে ছিটকে পড়া পাথরে ধ্বংস হয়ে গেলে সেখানে নতুন করে এই সেতুটি বানানো হয়েছে।

জেরমাটের নতুন সেতুটি যেসব রজ্জু দিয়ে বানানো হয়েছে তার ওজন প্রায় আট টন। লোকজনের চলাচলের সময় এটি যাতে দুলে উঠতে না পারে সেভাবেই এটিকে তৈরি করা হয়েছে। এর ওপর দাঁড়িয়ে চারপাশের নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য উপভোগের সুযোগ পর্যটকদের আকর্ষণ করবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৩ হাজার টাকা ছাড়াল

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার ইঙ্গিতে তেলের দাম হ্রাস

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু