সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওভালে ইংল্যান্ডের রানের পাহাড়

news-image

স্পোর্টস ডেস্ক : সিরিজ নির্ধারণী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৪৯২ রানের টার্গেট দিয়েছে ইংল্যান্ড। চতুর্থ দিন চা পান বিরতির আগে আট উইকেট হারিয়ে ৩১৮ রানে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার্ড করে রুট অ্যান্ড কোং। ইংল্যান্ডের লিড ৪৯১।

অভিষেক টেস্টে ১৪১ বলে লড়াকু অর্ধশতরান ব্রিটিশ ব্যাটসম্যান টম ওয়েস্টলের। তার ব্যাটে ভর করেই হোমটিম দ্বিতীয় ইনিংসে স্কোরবোর্ডে ভদ্রস্ত রান তোলে।

ইংল্যান্ড ৭৪/১ নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে। প্রথম ১০ ওভারের মধ্যেই কিটন জেনিংসকে প্যাভিলিয়নে ফিরিয়ে ইংল্যান্ডকে জোড় ধাক্কা দেন ক্রিশ মরিস। শেষ কয়েক ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হলেও ওভালে রানের ছন্দে ফিরলেন জেনিংস। মাত্র দুই রানের জন্য অর্ধ-শতরান হাতছাড়া করেন ব্রিটিশ ওপেনার।

জেনিংস ফিরলেও ব্যাট হাতে ধৈর্য ধরে ইনিংস গড়তে শুরু করেন ওয়েস্টলে। অধিনায়ক রুটকে সঙ্গী করে তৃতীয় উইকেট ৭৮ রান পার্টনারশিপ গড়েন ডানহাতি ব্যাটসম্যান। রুট-ওয়েস্টলে জুটিকে যখন উইকেট থিতু হতে দেখাচ্ছে তখনই এক ওভারের ব্যাবধানে ইংল্যান্ডের দুই সেট ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফেরান কেশব মহারাজ। শেষ দিকে বেয়ারস্টোর ৬৩ রানে ভর করে ৪৯১ রানের লিড পায় ইংল্যান্ড।

দক্ষিণ আফ্রিকায় হয়ে দ্বিতীয় ইনিংসে মহারাজ তিনটি ও মরিস দুইটি উইকেট পেয়েছেন। চার টেস্টের সিরিজে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা একটি করে ম্যাচ জিতেছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা