,

হাথুরুসিংহের বিরুদ্ধে অভিযোগ

news-image

স্পোর্টস ডেস্ক :২০১৪ সালে বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্ব নেন চন্দিকা হাথুরুসিংহে। ২০১৬ বিশ্ব টি-টোয়েন্টির আসরের পর তার চুক্তির মেয়াদ ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত বর্ধিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলঙ্কান এই কোচের কল্যাণে বেশ ভালো করছে বাংলাদেশ ক্রিকেট। ছোট-খাট দুই-একটি ব্যর্থতা থাকলেও ক্রিকেট বিশ্বে বেশ দাপট দেখাচ্ছে বাংলাদশে ক্রিকেট।

তবে এবার বাংলাদেশ জাতীয় দলের এই কোচের বিরুদ্ধে বাড়তি ছুটি কাটানোর অভিযোগ উঠেছে। তার চাকরির প্রথম দুই বছরে (২০১৪-১৬) প্রথম মেয়াদের চুক্তি অনুযায়ী হাতুরুসিংহের বছরে ৬০ দিন ছুটি পাওয়ার কথা। কিন্তু এই সময়টায় ২২০ দিনের মত ছুটিতে ছিলেন হাতুরুসিংহে!

এমনকি অস্ট্রেলিয়ায় পরিবারের কাছে ভ্রমন খরচও মেটাচ্ছে বিসিবি। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির পর লম্বা ছুটি কাটিয়ে দুই দিন হলো ঢাকায় এসেছেন হাথুরুসিংহে।

বরাবরের মতই অফ সিজনে প্রধান কোচকে পেল না ক্রিকেটাররা। আর প্রধান কোচের ছুটি ইস্যুতে বরাবরই খোলামেলা সমালোচনা করে এসেছেন সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়। নতুন করে আবারও মুখ খুললেন দুর্জয়। ‘প্রায় সব কোচই সিরিজ শেষ হলে ছুটি পান। এটি সাধারণ নিয়মের মধ্যেই পড়ে। তাদের রিপোর্ট দেয়ার ব্যাপারটাও ক্রিকেট পরিচালনা বিভাগ দেন।

তবে আমি একজন সাবেক অধিনায়ক হিসেবে মনে করি বিষয়টা অন্যভাবে। যেমন সিরিজ চলাকালে কোচদের আসলে বড় কোনো স্কিল ডেভেলপমেন্টে কাজ করার থাকে না। তাই সিরিজ ছাড়া কোচদের আলাদা সময় বের করে কাজ করতে হবে।’

বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের কর্তাদেরও আরও তৎপর হতে বলছেন তিনি। ‘আমি এখন ক্রিকেট পরিচালনা বিভাগে নেই। তাই এ বিষয়গুলো নিয়ে কথা বলা আমার ঠিক না।

তার পরও সাবেক অধিনায়ক হিসেবে বলবো সিরিজ ছাড়াও কোচদের কাজ করা উচিত। আমার সময়ও কোচ না বলেই ছুটি নিয়ে চলে গেছেন; জানিও না কার কাছ থেকে ছুটি নিয়ে গেছেন। সত্যি কথা বলতে কি, বোর্ডে কাজ করা সবারই জবাবদিহি থাকা উচিত।’

কোন ক্রিকেটারের ফর্ম খারাপ গেলে কিংবা টেকনিক্যাল ইস্যু থাকলে সমস্যা কাটিয়ে ওঠার জন্য অফ সিজনকেই বেছে নেয় কোচেরা। বাংলাদেশের ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন, অফ সিজনে কোচের অনুপস্থিতিতে সেই সুবিধাটা পাচ্ছে না টাইগার ক্রিকেটাররা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে