নেইমার বার্সা ছাড়লে ‘সমস্যা কমবে’ রিয়ালের!

news-image

স্পোর্টস ডেস্ক :নেইমার বার্সেলোনা ছাড়লে সবচেয়ে বেশি খুশি হবে কারা? অবশ্যই রিয়াল মাদ্রিদ। আরো স্পষ্ট করে বললে রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার সার্জিও রামোস। স্পেনের বিশ্বকাপজয়ী এই খেলোয়াড় মনে করেন, নেইমার বার্সেলোনা ছাড়লে রিয়াল মাদ্রিদের ‘সমস্যা কমবে’!

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে, বাই-আউট ক্লজের ২২২ মিলিয়ন ইউরো দিয়ে বার্সেলোনা থেকে নেইমারকে দলে টানতে যাচ্ছে ফরাসি ক্লাব পিএসজি। ব্রাজিলিয়ান তারকার পিএসজিতে যাওয়াটা এরই মধ্যে চূড়ান্তও হয়ে গেছে বলে খবর আছে গণমাধ্যমে।

যুক্তরাষ্ট্রে প্রাক-মৌসুম প্রস্তুতিতে নিজেদের শেষ ম্যাচে আজ রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারায় বার্সেলোনা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নেইমারের ভবিষ্যৎ প্রসঙ্গে রামোস বলেন, ‘তার সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে। আমি তার সঙ্গে জার্সি বদল করেছি এবং আশা করছি বার্সেলোনার হয়ে এটাই তার শেষ ম্যাচ। এটা হলে আমাদের সমস্যা কমবে।’

প্রত্যেক খেলোয়াড়ের ভবিষ্যৎ ঠিক করার অধিকার আছে বলে মনে করেন রামোস, ‘সে আমাকে কিছু বলেনি এবং আমিও ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে যাইনা। সবারই তার ভবিষ্যৎ পছন্দ করার অধিকার রয়েছে। আমি মনে করি, সে একজন গ্রেট ফুটবলার। বার্সেলোনার জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং সে নিজেই তার ভবিষ্যৎ ঠিক করবে।’

যুক্তরাষ্ট্রে বার্সার প্রাক-মৌসুম প্রস্তুতিতে দুর্দান্ত পারফর্ম করেছেন নেইমার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড প্রথম দুই ম্যাচে তিন গোল করে বার্সার জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। আজ এল ক্লাসিকোতে সতীর্থদের দিয়ে দুটি গোল করিয়েছেন। চিরপ্রতিদ্বন্দ্বী দলের এমন একজন খেলোয়াড় চলে গেলে রামোসের খুশি হওয়াটাই স্বাভাবিক!

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন