,

সংসদ সদস্য এনামকে শোকজ করা হচ্ছে

news-image

নিজস্ব প্রতিবেদক : সংসদ সদস্য ডা. এনামুর রহমানকে কারণ দর্শানোর (শোকজ) সিদ্ধান্ত হয়েছে। সম্প্রতি সংগঠনবিরোধী বক্তব্য দেওয়ার কারণে তার বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হচ্ছ। রবিবার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভায় আলোচনা শেষে এ সিদ্ধান্ত হয়।

সম্প্রতি একটি জাতীয় দৈনিকের সঙ্গে আলাপকালে এমপি এনামুর রহমান নির্বাচনী এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে বলেন, সাভারে অনেক ক্যাডার আর মাস্তান ছিল। এখন সব পানি হয়ে গেছে। কারও টুঁ শব্দ করার সাহস নেই। ৫ জনকে ক্রসফায়ারে দিয়েছি আরও ১৪ জনের লিস্ট করেছি। সব ঠাণ্ডা। লিস্ট করার পর যে দু-এক জন ছিল, তারা আমার পা ধরে বলেছে, আমাকে জানে মাইরেন না আমরা ভালো হয়ে যাব।

এ খবর প্রকাশের পর দেশব্যাপী তুমুল সমালোচনা তৈরি হয়। পরে এমপি এনাম তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন এবং বক্তব্য প্রত্যাহারের জন্য ১২টি দৈনিকে বিজ্ঞাপন দেন।

পরে ব্রিফিংকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সাভারের দলীয় সংসদ সদস্য ডা. এনামের বিষয়টি দল থেকে সিরিয়াসলি খতিয়ে দেখা হচ্ছে। এ জন্য তাকে শোকজ করা হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে