সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়ান মডেলের সঙ্গে রদ্রিগেজের গোপন সম্পর্ক ফাঁস

news-image

স্পোর্টস ডেস্ক : একদিন আগে হামেস রদ্রিগেজ ও তার স্ত্রী ড্যানিয়েলা ওসপিনার মধ্যকার বিবাহ বিচ্ছেদ হয়েছে। সাড়ে ৬ বছর সংসারের পর তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে। বায়ার্ন মিউনিখের কলম্বিয়ান এ মিডফিল্ডার নিজেই বিবাহ বিচ্ছেদের কথা স্বীকার করেছেন। এক সন্তানের জনক-জননী পরস্পর সম্মতিতে আলাদা হয়ে গেছেন বলে জানিয়েছেন তিনি।

কেন তাদের মধ্যের সম্পর্কচ্ছেদ হলো তা নিয়ে প্রথমদিন কিছু জানা যায়নি। কিন্তু এবার তা ফাঁস হলো। রাশিয়ার এক মডেলের সঙ্গে গোপন সম্পর্ক রয়েছে হামেস রদ্রিগেজের।

বিষয়টি জানার পর সংসারে অশান্তি হচ্ছিল। এতে ড্যানিয়েলা ওসপিনা নিজেই রদ্রিগেজকে ডিভোর্স দেয়ার সিদ্ধান্ত নেন। বিষয়টি জানিয়েছে, বৃটিশ ট্যাবলয়েড ‘ডেইলি মেইল’। তারা জানিয়েছে, রাশিয়ার সুন্দরী মডেল হেলগা লভেকেতির সঙ্গে বেশ আগ থেকেই রদ্রিগেজের গোপন সম্পর্ক ছিল। কিছুদিন আগে সেটা তার স্ত্রীর কাছে ফাঁস হয়ে যায়।

এতে দু’জনের মধ্যে সম্পর্কের অবনতি হয়। আর স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ থেকে রদ্রিগেজ দুই বছরের জন্য ধারে (লোন) জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখে যোগ দেয়ার পর সেটা প্রকট আকার ধারন করে। সেটা শেষ পর্যন্ত বিবাহ বিচ্ছেদ পর্যন্ত গড়ালো। ড্যানিয়েলা ওসপিনা কলম্বিয়ার ভলিবল দলের সদস্য ছিলেন। তার ভাই ডেভিড ওসপিনা কলম্বিয়ার ফুটবল দলের গোলরক্ষক।

দীর্ঘদিন ঘরে ইংলিশ ক্লাব আর্সেনালের গোলবারের নিচে অতন্ত্র প্রহরী তিনি। রদ্রিগেজ-ড্যানিয়েলার বিয়ে হয় সাড়ে ৬ বছর আগে। তখন রদ্রিগেজের বয়স মাত্র ১৯ আর ড্যানিয়েলার ১৮। তাদের ঘরে ৪ বছল বয়সী এক কন্যা রয়েছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা