,

সেরা বাঙালির সম্মান পেলেন মাশরাফি

news-image

ক্রীড়া ডেস্ক : ২০১৭ সালের সেরা বাঙালির সম্মান পেলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

শুক্রবার রাতে কলকাতায় এক অনুষ্ঠানে মাশরাফিকে এ সম্মান জানানো হয়। কলকাতার জনপ্রিয় পত্রিকা আনন্দবাজার প্রতিবছর ক্রীড়া এবং অন্যান্য ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য আয়োজন করে সেরা বাঙালির পদক দেওয়ার এই অনুষ্ঠান।

এই বছর ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ থেকে এ সম্মান পেলেন মাশরাফি। মাশরাফির হাতে পদক তুলে দেন কলকাতার ভারতীয় নারী ক্রিকেটার ও মেয়েদের ওয়ানডেতে সর্বোচ্চ উইকেটশিকারি ঝুলন গোস্বামী।

মাশরাফির হাতে পদক তুলে দেওয়ার আগে তার ক্রিকেট পরিসংখ্যান নিয়ে একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। যেখানে মাশরাফিকে সৌরভ গাঙ্গুলির পর আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে সফল বাঙালি হিসেবে উল্লেখ করা হয়।

২০১৪ সালে দ্বিতীয়বারের মতো জাতীয় দলের অধিনায়ক করা হয় মাশরাফিকে। এরপর মাশরাফির নেতৃত্বে ঘরে মাঠে টানা ছয়টি ওয়ানডে সিরিজ জেতে বাংলাদেশ। তার অধীনেই বাংলাদেশ ২০১৫ সালে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলে। সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালেও বাংলাদেশ খেলে মাশরাফির নেতৃত্বেই। শুধু নেতৃত্বই নয়, ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারিও মাশরাফিই।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এর আগে সেরা বাঙালির সম্মান পেয়েছিলেন হাবিবুল বাশার ও সাকিব আল হাসান। ২০০৭ সালে হাবিবুল বাশার এবং ২০১২ সালে সাকিব এ সম্মান পান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে