,

‘আসল’ বিএনপির প্রধান এখন টেলিফিল্ম নির্মাণে ব্যস্ত

news-image

নিউজ ডেস্ক : ‘আসল’ বিএনপি নিয়ে নাটকীয়তা কম হয়নি, এ নিয়ে ঘটেছে হামলা, ভাঙচুর ও ধাওয়ার মতো ঘটনাও। তবে এবার রাজনীতি থেকে বিরতি দিয়েছেন ‘আসল’ বিএনপির মুখপাত্র ও সংগঠক কামরুল হাসান নাসিম। ব্যস্ত রয়েছেন টেলিফিল্ম নির্মাণে। এমনকি সিনেমা তৈরিরও পরিকল্পনা করছেন তিনি।

জানা গেছে, তার নির্মিত টেলিফিল্মের শ্যুটিং এরই মধ্যে শুরু হয়ে গেছে, শেষ হবে ৪ আগস্ট ।

এ প্রসঙ্গে কামরুল হাসান নাসিম জানান, দেশের নাটক-সিনেমাকে বিশ্ব মানের পর্যায়ে নিয়ে যেতে কদিন ধরে খুব ব্যস্ত। ২০১৮ সালে বিশ্বমানের চলচ্চিত্র নির্মাণ করবো। তার আগে এই বছরে ছয়টা টেলিফিল্ম নির্মাণ করবো।

উল্লেখ্য, বিএনপিকে জিয়াউর রহমানের আদর্শে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে মাঠে নামার চেষ্টা করেন কামরুল হাসান নাসিম। কয়েক দফা বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় দখলেরও চেষ্টা করেন। তবে তার এ চেষ্টা কখনোই সফল হয়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে