সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তাইওয়ানের দিকে ধেয়ে আসছে বছরের প্রথম টাইফুন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানের দিকে এ বছরের প্রথম টাইফুন ধেয়ে আসছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আজ শনিবার দ্বীপটির ট্রেন চলাচল স্থগিত ও স্কুলগুলো বন্ধ করে দিয়েছেন কর্তৃপক্ষ।

দ্বীপটির পূর্ব উপকূলে টাইফুন নেসাত-এর প্রভাবে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে এবং ঝড়ো হাওয়া বইছে। শুক্রবার এটি একটি মাঝারি আকারের ঝড়ে পরিণত হয়েছে। ঝড়টি শনিবার রাতে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

গ্রিনিচ মান সময় ০২১৫টায় টাইফুন নেসাত হুয়ালাইন কাউন্টি থেকে ২১০ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থান করছিল। এ সময় ঝড়টির গতিবেগ ছিল ঘণ্টায় সর্বোচ্চ ১৩৭ কিলোমিটার।

তাইওয়ানের আবহাওয়া ব্যুরো সতর্ক করে বলেছে, কাউন্টিগুলোর পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলে মুষলধারে এবং কোন কোন এলাকায় গ্রীষ্মকালীন ঝড়ের পাশাপাশি ৯শ’ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। দূরবর্তী দুটি দ্বীপের স্কুল ও অফিস আদালত বন্ধ করে দেয়া হয়েছে।

শনিবার পূর্ব উপকূলের অধিকাংশ ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে আকাশ যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। পূর্ব ও দূরবর্তী দ্বীপগুলোর অভ্যন্তরীণ ফ্লাইটগুলো স্থগিত করা হয়েছে।

দুর্যোগ পরবর্তী ত্রাণ তৎপরতায় সহায়তার জন্য ৩৬ হাজারের বেশি সৈন্য প্রস্তুত রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট