সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোনালদোকে ছাড়াই এল ক্ল্যাসিকো!

news-image

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের ঐতিহাসিক লড়াই দেখার জন্য দর্শকরা যতটা না আগ্রহী; তার চেয়েও বেশি আগ্রহ রোনালদো বনাম মেসির লড়াই ঘিরে। সাম্প্রতিক সময়ে ফুটবলের এই দুই মহাতারকা যেন ম্লান করে দিয়েছেন রিয়াল-বার্সার ঐতিহ্যবাহী লড়াইকে। কিন্তু আগামীকাল রবিবার ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে মাঠে নামছেন না পর্তুগাল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো।

যুক্তরাষ্ট্রের মায়ামি গার্ডেনসে বাংলাদেশ সময় ভোর ৬টায় মুখোমুখি হবে দুই স্প্যানিশ জায়ান্ট। কিন্তু এবার মেসি-নেইমারদের সঙ্গে সিআর সেভেনের শৈল্পিক লড়াই থেকে বঞ্চিত হচ্ছেন বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী। জানা গেছে, ব্যক্তিগত কারণেই ম্যাচটি খেলতে পারছেন না রোনালদো। এবার এল ক্লাসিকের মতো যুদ্ধে বার্সা-রিয়াল তিনটি ম্যাচে অংশ নেবে। মায়ামির এই ম্যাচের পর স্প্যানিশ সুপার কোপা ডি এস্পানায় আগামী মাসেই মুখোমুখি হবে দুই দল।

এর আগে সন্তানসম্ভবা বান্ধবী রদ্রিগেজকে নিয়ে অবকাশ যাপনে থাকায় রিয়ালের হয়ে টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচ খেলতে পারেননি রোনালদো। ওই দুই ম্যাচেই ম্যান ইউ এবং ম্যান সিটির কাছে হেরেছিল রিয়াল। অন্যদিকে নেইমারের জাদুতে নিজেদের প্রথম দুই ম্যাচ জিতেছে বার্সেলোনা। তাই টান টান উত্তেজনাপূর্ণ এল ক্ল্যাসিকোর আগে স্বস্তিতে নেই রিয়াল বস জিনেদিন জিদান।

এ জাতীয় আরও খবর

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

স্কালোনির আক্ষেপ, ‘আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’

শাপলা চত্বর হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৩ হাজার টাকা ছাড়াল

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার ইঙ্গিতে তেলের দাম হ্রাস