সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাকির নায়েক অপরাধী, সম্পদ বাজেয়াপ্ত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ইসলামি বক্তা জাকির নায়েককে অপরাধী ঘোষণা করেছে মুম্বাইয়ের একটি বিশেষ আদালত। এখন আদালতের নির্দেশে তাঁর সম্পদ জব্দ করার প্রক্রিয়া চলছে।

সন্ত্রাসে মদদ ও অর্থ পাচার সংক্রান্ত একটি মামলার রায়ে এই আদেশ দিয়েছেন আদালত। আজ শনিবার ভারতের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) এ তথ্য জানিয়েছে।

এনআইএ জানিয়েছে, সম্প্রতি মুম্বাইয়ের একটি বিশেষ আদালত জাকির নায়েককে অপরাধী ঘোষণা করেছেন। সে কারণেই তাঁর সম্পদ বাজেয়াপ্ত করার প্রক্রিয়া চলছে। ভারতের ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ৮৩ ধারার আওয়তায় তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।

জাকির নায়েকের ধর্মীয় বক্তব্য শুনে বাংলাদেশের অনেকেই জঙ্গিবাদে উদ্বুদ্ধ হচ্ছে- এমন অভিযোগ ওঠার পর এনআইএ সন্ত্রাসে মদদ ও অর্থ পাচারের অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করে। এর পরই ২০১৬ সালের ১ জুলাই জাকির নায়েক ভারত ত্যাগ করেন। নায়েক অবশ্য ওই বছরের জানুয়ারিতেই ১০ বছরের জন্য তাঁর পাসপোর্ট নবায়ন করেছিলেন।

সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের দেওয়া তথ্য মতে, জাকির নায়েক এরই মধ্যে সৌদি আরবের নাগরিকত্ব পেয়েছেন।

এনআইএ জাকির নায়েকের বিরুদ্ধে ২০১৬ সালের ১৮ নভেম্বর একটি ফৌজদারি মামলা দায়ের করে। আর এই মামলার একদিন পরই ভারত সরকার জাকির নায়েকের প্রতিষ্ঠান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে (আইআরএফ) বেআইনি ঘোষণা করে।

জাকির নায়েকের বিরুদ্ধে বক্তব্যের মাধ্যমে ঘৃণা ছড়ানো, সন্ত্রাসবাদে অর্থায়ন এবং বছরের পর বছর ধরে হাজার হাজার রুপি বিদেশে পাচার করার অভিযোগ তোলা হয়।

এ জাতীয় আরও খবর

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’