সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেস্ট অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন আমির

news-image

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেট থেকে অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন পাকিস্তানী পেসার মোহাম্মদ আমির। সংক্ষিপ্ত ভার্সনে ক্যারিয়ারকে দীর্ঘায়িত করতে আমির টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর কথা ভাবছেন বলে কিছু দিন আগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছিল। তবে এবার নিজেই এ ধরনের গুঞ্জনের অবসান ঘটালেন বাঁ-হাতি এ ফাস্ট বোলার।

আমির বলেন, ‘এ ধরনের গুজবের ভিত্তি কি আমি জানিনা। আমি ফিট, সামর্থ্যবান, আমার স্বাস্থ্যগত কোন সমস্যা নেই এবং ক্রিকেটের কোন ভার্সন থেকে এখনই অবসর নেয়ার কোন ইচ্ছে আমার নেই। ইতোপূর্বে আমি বলেছিলাম, একজন ক্রিকেটার হিসেবে আপনাকে নিজের শরীরের দিকে লক্ষ্য রাখতে হবে এবং ফিটনেস লেবেল নিয়ে সজাগ থাকতে হবে। আমার এমন বক্তব্যকেই কেউ কেউ আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চাই বলে গুঞ্জন ছড়িয়েছে।’ তিনি আরো বলেন, ‘এটা একদম মিথ্যা এবং যত দিন পর্যন্ত ফিট থাকব ততদিন আমি সব ভার্সনেই খেলতে চাই।’

২০১০ সালে পাকিস্তান দলের ইংল্যান্ড সফরে লর্ডস টেস্টে ইচ্ছাকৃত নোবল করে দোষী সাব্যস্ত হওয়ায় আমির, তার তৎকালীন অধিনায়ক সালমান বাট এবং আরেক পেসার মোহাম্মদ আসিফ পাঁচ বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হন। নিষিদ্ধাদেশ কাটিয়ে গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে পাকিস্তানের হয়ে এ পর্যন্ত ১৪ টেস্টে ৪৩ উইকেট শিকার করেছেন আমির। যা তার অসাধারণ প্রত্যাবর্তনের প্রমাণ পাওয়া মেলেনা।তবে বাঁ-হাতি এ বোলার জানান, তিনি নিজের সেরা ফর্মে ফেরার আভাস পাচ্ছেন।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট