সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোহলির সেঞ্চুরিতে শ্রীলঙ্কার লক্ষ্য ৫৫০ রান

news-image

স্পোর্টস ডেস্ক : তৃতীয় দিনেই ৪৯৮ রান এগিয়ে ছিল ভারত। অপেক্ষা ছিল বিরাট কোহলির সেঞ্চুরির। ৭৬ রানে অপরাজিত ছিলেন ভারত অধিনায়ক। আজ সেঞ্চুরিটা পেয়ে গেলেন কোহলি। টেস্টে ক্যারিয়ারে এটি তার ১৭তম শতক।

কোহলির সেঞ্চুরিতে ভর করে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ২৪০ রান তোলে ভারত। এরপরই ইনিংস ঘোষণা করে সফরকারীরা। আর তাতে গল টেস্ট জয়ের জন্য শ্রীলঙ্কার সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৫৫০ রানের।

৩ উইকেটে ১৮৯ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে ভারত। আজ আর কোনো উইকেট হারায়নি সফরকারীরা। ৫১ রান যোগ করেই ইনিংস ঘোষণা করে তারা। বিরাট কোহলি ১০৩ রানে অপরাজিত থাকেন। আর আজিঙ্কা রাহানের হার না মানা ইনিংসটি ২৩ রানের।

এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দ্রুত গতিতে রান তোলার চেষ্টা করে ভারত। ওয়ানডে স্টাইলে ব্যাট করেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান শিখর ধাওয়ান। ১৪ বলে ৩টি চারের সাহায্যে ১৪ রান করতেই ধাওয়ান ধরাশায়ী হন দিলরুয়ান পেরেরার কাছে।

প্রথম ইনিংসের আরেক সেঞ্চুরিয়ান চেতেশ্বর পুজারাও সুবিধা করতে পারেননি। থেমেছেন ১৫ রানে। তাকে প্যাভেলিয়নের পথ দেখান লাহিরু কুমারা। অভিনব মুকুন্দ ৮১ রান করে গুনাথিলাকার শিকারে পরিণত হন।

প্রসঙ্গত, শিখর ধাওয়ানের ১৯০ এবং চেতেশ্বর পুজারার ১৫৩ রানের ওপর ভর করে প্রথম ইনিংসে ৬০০ রানের বিশাল স্কোর গড়ে ভারত। জবাব দিতে নেমে ২৯১ রানে অলআউট শ্রীলঙ্কা। ৩০৯ রানে এগিয়ে থেকেও স্বাগতিকদের ফলোঅন করাননি কোহলিরা। নেমে পড়েন নিজেদের দ্বিতীয় ইনিংসের জন্য ব্যাট করতে।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট