,

বাবা আবারও ক্ষমতায় ফিরবেন : মরিয়ম নওয়াজ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর সদ্য পদত্যাগ করা পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ আবারও ক্ষমতায় ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তার কন্যা মরিয়ম নওয়াজ শরিফ।

গতকাল শুক্রবার দেশটির সর্বোচ্চ আদালত নওয়াজ শরিফকে অযোগ্য ঘোষণা করার পর এক প্রতিক্রিয়ায় মরিয়ম আরও বলেন, আজকে সর্বোচ্চ আদালতের এই রায়ই তাকে (নওয়াজ শরিফ) ২০১৮ সালের নির্বাচনে জয়ের পথ সুগম করে দিল। তাকে কেউ থামাতে পারবে না।

এর আগে, টুইটারে রায়ের পরপরই তিনি বলেন, আরও একজন নির্বাচিত প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করা হল; কিন্তু শিগগিরই বেশি শক্তি ও সমর্থন নিয়ে তিনি ফিরে আসবেন। আপনারা পিএমএলএন-এর সঙ্গেই থাকুন।

মরিয়ম আরও বলেন, আপনার কেন দুঃখ পাবেন। এই প্রথমবারের মতো আপনার নেতাকে বহিষ্কার করা এবং বিচারের মুখোমুখি হতে হয়নি। এই ধরনের কাজটি তাকে আরও শক্তিশালী করেছে।

এর আগে, শুক্রবার পানামা পেপারস মামলার রায়ে আদালত ‘পদে থাকার অযোগ্য’ ঘোষণা করার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ পদত্যাগ করেন। নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে পারেন নওয়াজ শরিফের ছোট ভাই শাহবাজ শরিফ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে