সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নরেন্দ্র মোদির চিন্তা বাড়িয়ে দিলেন নওয়াজ শরিফ!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করা হল নওয়াজ শরিফকে। আর্থিক কারচুপির মাধ্যমে বিদেশে সম্পত্তি কেনার অভিযোগে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই পদক্ষেপ গ্রহণ করল দেশটির সুপ্রিম কোর্ট।

শুধু বরখাস্ত করাই নয়, পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দেশের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোতে একটি মামলা দায়ের করার নির্দেশও দিয়েছে পাকিস্তান সুপ্রিম কোর্ট। পানামা তদন্তের মাধ্যেম শরিফের বিরুদ্ধে বিদেশে বেনামে সম্পত্তি কেনার অভিযোগ সামনে এসেছিল। বেশ কয়েকটি সংবাদগোষ্ঠী মিলে এই পানামা তদন্ত করেছিল।

কিন্তু প্রশ্ন হল, নওয়াজ শরিফের প্রধানমন্ত্রিত্বের পদ হারানোর কতটা প্রভাব পড়বে ভারত-পাকিস্তান সম্পর্কের ওপরে। কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ডের মামলা, সীমান্তে জঙ্গি কার্যকলাপে পাকিস্তানের মদত নিয়ে এমনিতেই দু’দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। তবু নওয়াজ শরিফের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্ক তুলনামূলকভাবে ভাল ছিল। পাকিস্তানে গিয়ে পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছাও জানিয়ে এসেছিলেন মোদী। যদিও, তার কোনও সুফল ভারত পায়নি।

পাকিস্তান সরকার বরাবরই সেদেশের সেনাবাহিনীর দ্বারা ভীষণরকমভাবে প্রভাবিত। আর শরিফের অনুপস্থিতিতে পাঙ্কিস্তানি সেনাবাহিনী যে সেদেশের সরকারের ওপরে জাঁকিয়ে বসে, তাহলে ভারতের পক্ষে তা যথেষ্ট উদ্বেগের। শরিফ তবু আন্তর্জাতিক চাপের কাছে মাথা নত করে পাকিস্তানের ভেতরে জঙ্গি কার্যকলাপ বন্ধে কিছু উদ্যোগ নিয়েছিলেন, এই পরিস্থিতিতে পাকিস্তানের দায়িত্ব কার হাতে যায়, সেদিকে অবশ্যই নজর থাকবে নয়াদিল্লির।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা