,

অনুশীলনে নেইমারের একি কাণ্ড

news-image

স্পোর্টস ডেস্ক : বার্সায় থাকা না থাকা নিয়ে যেকোনো সিদ্ধান্তে কাতালান সতীর্থদের পূর্ণ সমর্থন পাবার ঘোষণা এসেছিল কয়েকঘণ্টা আগেই। নেইমার সেই সতীর্থদের একজনের ওপরই মেজাজ হারিয়ে বসলেন অনুশীলনের সময়। রেগে তেড়েফুঁড়ে গেলেন সতীর্থ সেমেদোওর দিকে। পরে গজরাতে গজরাতে ছেড়েছেন অনুশীলনও।

দলবদলের চলমান গুঞ্জন মুহূর্তটা হয়তো নানামুখী চাপ হয়েই বসেছে ব্রাজিল তারকার ঘাড়ে। সেটার যেন প্রভাব পড়ল। শনিবার রিয়ালের বিপক্ষে ক্লাসিকোর আগেরদিন ফুরফুরে মেজাজেই অনুশীলন করছিল বার্সা। তাতে হঠাতই ছেদ পড়ে। মিয়ামিতে অনুশীলনের এক ফাঁকে বল দেয়া-নেয়ার সময় ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে বাধা দিতে গিয়েছিলেন দলটির নতুন রিক্রুট ডিফেন্ডার নেলসন সেমেদোও। সেসময় সেমেদোওর কাছে খানিকটা শারীরিক বাধা পেয়ে মেজাজ চড়ে যায় নেইমারের।

সামান্য শব্দ ব্যয়ের এক পর্যায়ে সেমেদোওর দিকে তেড়ে যান নেইমার। স্কাই স্পোর্টস ঘটনাটি এভাবেই তুলে ধরেছে।

তেড়ে যাওয়ার পর নতুন সতীর্থের দিকে নাকি লাথিও ছুঁড়তে উদ্যত হয়েছিলেন নেইমার। সার্জিও বুসকেটসের মধ্যস্থতায় সে যাত্রায় ঝগড়া আর বাড়েনি। তবে বল হাতে তুলে নিয়ে সেটাকে মাটিতে সজোরে আছড়ে ফেলে গজরাতে গজরাতে অনুশীলন ছেড়ে চলে যান নেইমার। ঘটনার জেরে বার্সার অনুশীলন সেশনই হয়েছে পণ্ড!

এমন কাণ্ডে নেইমারের বার্সা ক্যারিয়ারের শেষের ইঙ্গিতই দেখছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। একমাত্র ‘অবিশ্বাস্য’ কিছু না ঘটলে তাকে হাতছাড়া করা যে বার্সার পক্ষে সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়ে সেটাই বলছেন বিশ্লেষকরা। তাদের মতে নেইমারের মাঝে কাতালান সুরটা অনেকটাই কেটে গেছে বলেই ইঙ্গিত করছে এই মেজাজ হারানোর ঘটনা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে