,

পাকিস্তানের জয় হয়েছে : ইমরান খান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান ইমরান খান বলেছেন, সুপ্রিমকোর্টের রায়ে পাকিস্তানের জয় হয়েছে। এর মাধ্যমে পাকিস্তানের ইতিহাসে নতুন যুগের সূচনা হয়েছে এবং প্রমাণিত হয়েছে ন্যায়ের স্থান সবার উর্ধ্বে।

শুক্রবার পাকিস্তানের সর্বোচ্চ আদালত নওয়াজ শরীফকে অযোগ্য ঘোষণা করলে বিরোধী দলীয় নেতা ইমরান খান বলেন, আজ পাকিস্তান জিতেছে। এই বিজয়ের ফলে তিনি দেশবাসীকে শুভেচ্ছা জানান। আইনের স্থান ঊর্ধ্বে রাখার জন্য একইসঙ্গে তিনি সুপ্রিম কোর্টকেও ধন্যবাদ জানান।

সাবেক ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান খান আরও বলেন, নওয়াজ শরীফের বিরুদ্ধে আমার কোনো ব্যক্তিগত এজেন্ডা নেই। আমি তার পরিবারকে ৪০ বছর ধরে চিনি। তিনি আমার কোন জিনিস নিয়ে যাননি। তিনি এদেশের মানুষের কাছে ভুল করেছে। এজন্য তাকে জবাবদিহি করতে হবে বলে মনে করি।

ইমরান খান বলেন, ঐতিহাসিকভাবে দেশটিতে দুই ধরনের আইন ছিল, একটা দুর্বল ও গরীবদের জন্য এবং অপরটা ক্ষমতাবান ও ধনীদের জন্য। নিজের আট দিনের কারাবাসের অভিজ্ঞতা শেয়ার করে তিনি বলেন, সেখানে শুধু গরীবদেরই দেখেছেন।

এবার আইনের হাত দেশের সবচেয়ে ক্ষমতাবান লোকটিকে ধরতে পেরেছে বলে তিনি সন্তোষ প্রকাশ করেন। এটাকে তিনি পাকিস্তানের বিজয় বলে মনে করছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে