,

নওয়াজ শরিফের পদত্যাগে নামাজ আদায় করলেন ইমরান খান

news-image

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পদত্যাগ দাবিতে দীর্ঘসময় ধরে সরব ছিলেন পাকিস্তানের বিরোধী দল তেহরিক-ই-ইনসাফ এর চেয়ারম্যান ইমরান খান। এ নিয়ে রাজপথেও আন্দোলন করেছেন।

পাকিস্তানের সর্বোচ্চ আদালত অযোগ্য ঘোষণার পর শুক্রবার নওয়াজ শরিফ পদত্যাগ করেন। নওয়াজের পদত্যাগে সন্তুষ্টি প্রকাশ করেছেন ইমরান খান। সৃষ্টিকর্তা আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে নামাজও আদায় করেছেন দেশটির সাবেক এ তারকা ক্রিকেটার।

শুক্রবার পাকিস্তানের সর্বোচ্চ আদালত প্রধানমন্ত্রী পদে নওয়াজকে অযোগ্য ঘোষণা করেন। এর কয়েকঘণ্টার মধ্যেই বিবৃতি দিয়ে নওয়াজের পদত্যাগের বিষয়টি প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়। পানামা পেপার্স কেলেঙ্কারিতে তার ও পরিবারের সদস্যদের নাম যুক্ত থাকার বিষয়ে দীর্ঘ তদন্ত কার্যক্রম চলার পর শুনানি শেষে এ রায় দেন সর্বোচ্চ আদালত। সূত্র : ডেইলি পাকিস্তান

এমডি/মানিক

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে