,

সংকট নিরসনে জাতিসংঘের সাহায্য চাইলো কাতার

news-image

আন্তর্জাতিক ডেস্ক :শক্তিশালী চার আরব প্রতিবেশীর সঙ্গে নিজের চলমান সংকট নিরসনে জাতিসংঘের সাহায্য চেয়েছে কাতার। বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাতে এ সাহায্য চান নিউইয়র্ক সফররত কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল-সানি।

সন্ত্রাসবাদে মদদ দেয়ার অভিযোগ তুলে গত জুনে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দেশটির ওপর ভয়াবহ অবরোধ আরোপ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর।

ওই অবরোধকে আন্তর্জাতিক আইনের ‘মারাত্মক লঙ্ঘন’ বলে উল্লেখ করে আব্দুলরহমান আল সানি বলেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে চলমান এ উত্তেজনা নিরসনে জাতিসংঘের উচিত ‘সার্বিক প্রচেষ্টা’ চালানো।

গুতেরেসের সঙ্গে বৈঠকের পর কাতারের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, অবরোধ আরোপকারী দেশগুলো এতটা ‘জেদি’ যে, তারা সংকট নিরসনের কোনো মানসিকতাই দেখাচ্ছে না। তবে এ সংকট নিরসনের জন্য কাতার সংলাপে বসতে আগ্রহী বলে জানান আলে সানি। তিনি নিজেদের অবস্থান থেকে সরে আসতে সৌদি আরবের নেতৃত্বাধীন চার আরব দেশের প্রতি আহ্বান জানান।

এর আগে, গত সপ্তাহে সংকট নিরসনের উদ্দেশ্যে আলোচনার আহ্বান জানিয়েছিলেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। তবে যেকোনো সমাধানই কাতারের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাপূর্ণ হতে হবে বলে মন্তব্য করেন তিনি। সূত্র: রয়টার্স

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে