,

নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় নিহত ৪০

news-image

আন্তর্জাতিক ডেস্ক :নাইজেরিয়ায় একটি তেল অনুসন্ধানকারী দলের ওপর জঙ্গী গোষ্ঠী বোকো হারামের অতর্কিত হামলায় অন্তত ৪০জন নিহত হয়েছে বলে জানা গেছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হামলার ঘটনাটি ঘটে যখন মাইডুগুরি বিশ্ববিদ্যালয়ের তেল অনুসন্ধানকারী দলটি শহরে ফিরে আসছিল। যদিও মঙ্গলবার ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো পুরোপুরো স্পষ্ট করে কিছু বলা হয়নি।

সেনাবাহিনীর সদস্যদের প্রহরায় সুরক্ষিতভাবে কাজ করছিল অনুসন্ধানকারী দলটি। এমন অবস্থাতেও অতর্কিতে হামলা চালায় জঙ্গী গোষ্ঠী বোকো হারাম।

মাইডুগুরি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মূল অনুসন্ধানকারী দলের অন্তত ৫জন নিহত হয়েছে এই হামলায়। যাদের মধ্যে ২জন বিশেষজ্ঞ এবং একজন গাড়ির চালক রয়েছে। বাকিরা সবাই সেনাসদস্য এবং স্বেচ্ছাসেবক। যদিও সেনাবাহিনীর দাবি হামলার পর সবাইকেই উদ্ধার করা সম্ভব হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র দানি মাম্মান বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, সেনাবাহিনী যখন তাদের উদ্ধার তৎপরতার কথা জানিয়েছিল তখন তারা আশ্বস্ত হয়েছিল। কিন্তু একদিন পর যখন ৪জনের মরদেহ সেনাবাহিনী তাদের কাছে এনে দেয় তখন তারা বুঝতে পারে যে এটিকে ঠিক উদ্ধার বলা যায় না। এখনো দলটির অনেকেই নিখোঁজ বলে দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।

বিবিসির সূত্রমতে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। কেননা এখনো আরো মৃতদেহের সন্ধান পাওয়া যাচ্ছে। দীর্ঘদিন ধরে নাইজেরিয়া সরকার এই নিষিদ্ধ ঘোষিত বোকো হারাম গোষ্ঠীর বিরুদ্ধে সেনা তৎপরতা চালিয়ে আসছে।

২০০৯ সালে বোকো হারাম দেশটির সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার পর থেকে সংঘাতে এখন পর্যন্ত অন্তত ২০ হাজার মানুষ নিহত হয়েছে এবং হাজার হাজার অপহৃত হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে