গুরু তুমি, বন্ধু তুমি…

news-image

স্পোর্টস ডেস্ক : সাংবাদিক লাউঞ্জ থেকে সংবাদ সম্মেলন শেষ করে কেবল দরজা খুলে বের হলেন জাতীয় দলের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। সঙ্গে সঙ্গে মজা করে ওপাশ থেকে হামলে পড়লেন মাশরাফি বিন মুর্তজা। শুরু হলো দুজনের মধ্যে খুনসুটি। কোচ-ক্রিকেটার সম্পর্কের এমন দৃশ্য খুব একটা মেলে না। যারা উপস্থিত ছিলেন, চর্মচক্ষু দিয়ে উপভোগ করার সুযোগটা তাই হাতছাড়া করেননি।

ঘটনাটি ঘটেছিলো মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, মঙ্গলবার। মাশরাফি-ওয়ালশের ওই ছবি এখন ভাইরাল হয়ে ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফির সঙ্গে ওয়ালশের সম্পর্কটা আজকের নয়। যদিও দুজনের পরিচয় এই চলতি বছরেই। ক্যারিয়ারের গোধূলি বেলায় তাকে কোচ হিসেবে পেলেন বটে, ততদিন মাশরাফিকে নিয়ে খুব বেশি কাজ করার সুযোগও নেই ওয়ালশের জন্য।

কিন্তু আজকের এই মাশরাফির আগমন ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি ফাস্ট বোলারদে দেখেই। ওয়ালশের বোলিং দেখেই মাশরাফি ভেবে নিয়েছিলেন, ফাস্ট বোলারই হতে হবে। ওয়ালশের দেখাদেখি নিজেও বোলিংয়ের সময় জার্সির কলার উঁচু রাখেন।

ওয়ালশের সাথে মাশরাফির আরও এক জায়গায় মিল আছে। দুজনই নিজের দেশের জীবন্ত কিংবদন্তি।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন