,

চাওয়ামাত্রই পুলিশ পাবে ভ্রাম্যমাণ আদালত

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য চাওয়ামাত্রই পুলিশ পাওয়া যাবে।

বৃহস্পতিবার সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত আলোচনায় এই প্রতিশ্রুতি দেন মন্ত্রী। পরে তিনি বিষয়টি সাংবাদিকদের জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ লাইনে সব সময় পুলিশ থাকে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আজ বলে এসেছেন, পুলিশ লাইনে চাওয়ামাত্রই তারা (ডিসি) পুলিশ পাবেন। শুধু পুলিশই নয়, আনসারও থাকে—যখন যাকে চাওয়া হবে, তাকেই পাওয়া যাবে।

বর্তমানে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

আলোচনায় জেলা প্রশাসকেরা বলেছেন, কোনো কোনো সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় পর্যাপ্ত পুলিশ পাওয়া যায় না। এ আদালতের জন্য সব সময় যেন কমপক্ষে একজন উপপরিদর্শকের (এসআই) নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১০ সদস্যের দল প্রস্তুত রাখা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে