সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার পক্ষে সাক্ষীদের জেরার আবেদন নামঞ্জুর

news-image

নিজস্ব প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাতের দুর্নীতির মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে ১১ সাক্ষীকে পুনরায় জেরা করার আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত ৫ এর বিচারক ড. মো. আকতারুজ্জামান তা নাকচ করে দেন।

আজ মামলাটিতে খালেদা জিয়ার পক্ষে আত্মপক্ষ শুনানি আর অপর দুই আসামি প্রাক্তন এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদের পক্ষে সাফাই সাক্ষীর জন্য দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় আদালতে হাজির হতে পারেননি। এ জন্য তার পক্ষে সময়ের আবেদন করা হয়।

মামলার ৫, ৬, ৭, ৮, ১৫, ১৬, ২২, ২৩, ২৬, ২৮ ও ৪০ নম্বর সাক্ষীকে পুনরায় জেরা করার জন্য পৃথক তিনটি আবেদন করা হয়। এ জে মোহাম্মদ আলী, সানাউল্লাহ মিয়া খালেদা জিয়ার পক্ষে ন্যায়বিচারের স্বার্থে সাক্ষীদের জেরার আবেদন করেন। দুদকের পক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল এর বিরোধীতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক সাক্ষীদের পুনরায় জেরার করার আবেদন নামঞ্জুর করে দেন।

এ জাতীয় আরও খবর

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

স্কালোনির আক্ষেপ, ‘আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’

শাপলা চত্বর হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৩ হাজার টাকা ছাড়াল

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার ইঙ্গিতে তেলের দাম হ্রাস

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী